1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত সেবার আলোয় নতুন ঠিকানা, আস্থায় এগিয়ে স্বদেশ ডায়াগনস্টিক সেন্টার আলফাডাঙ্গায় ঐতিহ্যবাহী পানিপাড়া যুবসমাজের উদ্যোগে বার্ষিক নৌকা বাইচ প্রতিযোগিতা ও মেলা অনুষ্ঠিত সাতক্ষীরায় ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে প্রায় ১০লক্ষ টাকার মালামাল জব্দ করেছে বিজিবি মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন মোরেলগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত ৬১ লাখ টাকার অডিট আপত্তি নিয়ে ধোঁয়াশা, দায়িত্বে না থেকেও রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ!অডিট আপত্তির স্মারক-নম্বর ও প্রকল্পভিত্তিক নথি কোথায়? ২০২২-২৩ অর্থবছরের অভিযোগের সঙ্গে ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি যোগ দেওয়া নির্বাহী প্রকৌশলীর সংশ্লিষ্টতা নিয়েও প্রশ্ন!! মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সনদ যাচাই হোক, নিরাপদ হোক মানুষের চিকিৎসা

সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে নিজেদের ভাগ্য নিজেরাই বদলালেন কাশিয়ানীবাসী!

  • প্রকাশিত সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৮৩ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, কাশিয়ানী (গোপালগঞ্জ) | প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬

​’সবার আগে বাংলাদেশ’— এই মূলমন্ত্রকে ধারণ করে নিজেদের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধান নিজেরাই করে দেখালেন গোপালগঞ্জের কাশিয়ানীবাসী। স্থানীয়দের যৌথ উদ্যোগ ও নিরলস প্রচেষ্টায় ঢাকা-খুলনা বিশ্বরোডের নিচে নবনির্মিত একটি আন্ডারপাসের শুভ উদ্বোধন করা হয়েছে।

​আজ ৭ আগস্ট (শুক্রবার) কাশিয়ানী ৫ নম্বর ওয়ার্ডের কাদিরপাড়া ও পোনা মধ্যপাড়ার মধ্যবর্তী স্থানে আনন্দঘন পরিবেশে এই আন্ডারপাসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এলাকাবাসী।

​জানা যায়, বিশ্বরোডের এই অংশটি পারাপারে দীর্ঘদিন ধরে চরম ঝুঁকি ও ভোগান্তির শিকার হচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনা এড়াতে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ৫ নং ওয়ার্ডের সাধারণ মানুষ একজোট হয়ে নিজস্ব অর্থায়ন ও শ্রমে এই আন্ডারপাসটি নির্মাণের সিদ্ধান্ত নেন।

​আজকের এই ঐতিহাসিক মুহূর্তটি বাস্তবায়নে উদ্বোধক হিসেবে অগ্রণী ভূমিকা পালন করেন এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ— হারুন শেখ, মোঃ মোল্লা, ফজলু মুন্সী, পান্নু মোল্লা, সাইফুল মোল্লা এবং বাবর শেখসহ স্থানীয় সুধীজন।

​নবনির্মিত এই আন্ডারপাস চালুর ফলে কাদিরপাড়া ও পোনা মধ্যপাড়ার সংযোগ আরও দৃঢ় হলো এবং সাধারণ মানুষের নিরাপদে পথচলার পথ সুগম হলো। এলাকাবাসীর এই দৃষ্টান্তমূলক স্বাবলম্বী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আশেপাশের এলাকার মানুষও।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর