আলমগীর কবির,
​আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

​ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবনবেগ মোহাম্মদীয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসা পরিচালনার জন্য ১১ সদস্য বিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধী সমাজের উপস্থিতিতে ব্যাপক আলোচনা এবং সকলের সর্বসম্মত মতামতের ভিত্তিতে এই কমিটি গঠিত হয়।
​রবিবার (৮ আগস্ট) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় এই নতুন কমিটি ঘোষণা করা হয়। সভায় উপস্থিত সকলের একক প্রস্তাব ও সমর্থনে প্রতিষ্ঠানটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব নুর জামাল খসরু।


​অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আবু তাহের আহমেদ শুভ।
​তৃণমূল পর্যায় থেকে উঠে আসা অভিজ্ঞ ও দায়িত্বশীল এই নেতার মাদ্রাসার পরিচালনায় আগমনকে দলমত নির্বিশেষে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার সকল শ্রেণি-পেশার মানুষ।
​এ বিষয়ে বিশিষ্ট সমাজসেবক আবু তাহের আহমেদ শুভ বলেন, “খসরু ভাইয়ের সুদক্ষ পরিচালনায় আগামী এক মাসের মধ্যে আমরা সুন্দর একটি নিয়মিত কমিটি গঠন করতে পারব—ইনশাআল্লাহ এই প্রত্যাশা রাখি।”
​উপস্থিত সকলের বিশ্বাস ও প্রত্যাশা, নুর জামাল খসরুর দক্ষ দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বা

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *