1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পানি জমলেই বিপদ, ডেঙ্গু ছড়াবে দ্রুত’—এডিস নিধনে সম্মিলিত উদ্যোগের আহ্বানমোঃ জোনায়েদ হোসেন জুয়েল কলমের কালি বৃথা যায়নি জনদুর্ভোগের বিরুদ্ধে জনতার বিজয় কাশিয়ানীতে মরিশাস প্রবাসী আকাশ মিয়ার সন্তানের সুস্থতা ও নতুন ভবনে প্রবেশ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আশ্রমে হামলা-ভাঙচুর, জোর করে তালা!জায়গা-সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৭০ বছরের সভাপতি মঠবাড়িয়ায় জেলা প্রশাসকের দিনব্যাপী সরেজমিন পরিদর্শন বাগআঁচড়ায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেপ্তার “ব্যবসায়ীদের স্বার্থে আপসহীন থাকব”—বড় বাজারে দুই বারের সাবেক সফল সাধারণ সম্পাদক দিলুর অঙ্গীকার মামলার টার্গেটে মানসিকভাবে বিপর্যস্ত ট্রাফিক সার্জেন্টরা: মূল্যায়নের পদ্ধতি বদলানোর দাবি জিরো টলারেন্সের পরও মাদক কেন নিয়ন্ত্রণের বাইরে?মাদকবিরোধী যুদ্ধের সাফল্য, ব্যর্থতা ও আমাদের দায় আলফাডাঙ্গায় HDFB Foundation-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ২০০ গাছের চারা বিতরণ

কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পড়েছেন

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম:১১-০৮-২৬

কুড়িগ্রামের উলিপুরে একই বিদ্যালয়ে কর্মরত নারী শিক্ষকের যৌতুক মামলায় স্বামী সহকারি শিক্ষক এনামুল হক সরকার মানিক (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) আদালতের মাধ্যমে মানিককে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার সূত্রে জানা গেছে, উলিপুর উপজেলার তবকপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে একই পদে মামলার বাদী স্ত্রী নাসিমা বেগম (৪১) ও স্বামী এনামুল হক সরকার মানিক কর্মরত রয়েছেন। ২০১৮ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর এনামুল হক ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী নাসিমাকে নির্যাতন শুরু করেন। পরবর্তীতে নাসিমা বেগম ২০২২ সালে স্বামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা করেন। এরপর এনামুল হক মামলাটি আপোষ মীমাংসা করে নেন। পরবর্তীতে দুজনে ঘর সংসার করলেও পুণরায় ১০ লাখ টাকা যৌতুকের দাবীতে আবারও নাসিমা বেগমকে নির্যাতন শুরু করেন এনামুল হক।


মামলায় আরও উল্লেখ করা হয়, গত ৬ আগস্ট বিদ্যালয় চলাকালীন মধ্য বিরতির সময় এনামুল হক যৌতুকের দাবিতে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী নাসিমা বেগমের চুলের মুঠি ধরে এলোপাথারী মারপিট শুরু করেন এবং গলা চেপে ধরে হত্যা চেষ্টা করেন। এসময় অন্যান্য শিক্ষকগণসহ আশপাশের মানুষ তাদেরকে ক্ষান্ত করে নাসিমা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরবর্তীতে নাসিমা বেগম কিছুটা সুস্থ্য হয়ে সোমবার (১০ আগস্ট) থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে রাতেই এনামুল হক সরকার মানিককে গ্রেপ্তার করেন।
তবকপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা বেগম বলেন, এনামুল হক সরকার মানিক ও নাসিমা বেগম স্বামী-স্ত্রী। তারা উভয়ে অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক। নাসিমাকে নির্যাতন করার অভিযোগে মানিক স্যারকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে শুনেছি। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা( টিও) নার্গিস ফাতিমা তোকদার বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

এ বিষযে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে সোমবার থানায় মামলা হলে রাতেই অভিযান চালিয়ে এনামুল হক সরকার মানিকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১১ আগস্ট) গ্রেপ্তারকৃত মানিককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।#

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর