1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জে ১০ জান গ্রেপ্তার দিনমজুর বাবার সাথে কৃষি জমিতে হাড়ভাঙ্গা খাটুনি খেটেজিপিএ-৫ পেল কুড়িগ্রামের পলাশ চন্দ্র রায় ভ্যাপসা গরম ও ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং এ অতিষ্ঠ তারাগঞ্জবাসী কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশী যুবককে আটক বিএসএফ’র কিশোরগঞ্জে পৈত্রিক জমিতে হামলার অভিযোগ, যুবককে কুপিয়ে জখম মোরেলগঞ্জে নারীসহ চার মাদককারবারিকে অর্থদন্ডসহ কারাদণ্ড খুলনায় জলবায়ু অভিবাসন কেন্দ্রের পরিচালন নির্দেশিকা প্রণয়নে যৌথ কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়েছেন

হুমায়ুন কবির সুর্য, কুড়িগ্রাম ১১-০৮-২০২৬

লিঙ্ক: কুড়িগ্রাম জেলায় চলতি এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় ১৮হাজার ৮৯৭জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে উত্তীর্ণ হয়েছে ১০হাজার ৬৪৭জন। অকৃতকার্য হয়েছে ৮হাজার ২৫০জন। জিপিএ-৫ পেয়েছে ১হাজার ১৭৯জন।উল্লেখ্য, দিনাজপুর শিক্ষা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী বোর্ডের অধীনে ১৮টি বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। বোর্ডের অধীন কুড়িগ্রাম জেলা থেকে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থীই পাস করতে পারে নি। ফল বিপর্যয়ের কারণ হিসেবে শেষ সময়ে রেজিস্ট্রেশন ও বিলম্ব ফি এবং শিক্ষক সংকটকে দায়ি করছেন প্রতিষ্ঠান প্রধানরা। হুমায়ুন কবির সূর্য’র পাঠানো তথ্য ও চিত্রে ডেক্স রিপোর্ট।
—————————— আপস ——————————
কুড়িগ্রাম জেলায় শতভাগ ফেল করা শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে অবস্থিত পূর্ব কুমরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নে অবস্থিত পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এবং রাজারহাট উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত তালতলা উচ্চ বিদ্যালয় ও একই উপজেলার ছিনাই ইউনিয়ন অবস্থিত ব্রাহ্মণপাড়া উচ্চ বিদ্যালয়। এরমধ্যে তালতলা উচ্চ বিদ্যালয় থেকে ১২ জন, ব্রাহ্মণপাড়া উচ্চ বিদ্যালয় থেকে ৪জন, পূর্ব কুমরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে একজন এবং পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৪জন এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সকলেই অকৃতকার্য হয়। এসব শিক্ষা প্রতিষ্ঠান নিম্নমাধ্যমিক বিদ্যালয় হিসেবে ইতোমধ্যে এমপিওভুক্ত হলেও মাধ্যমিক পর্যায়ে এখনো এমপিওভুক্ত হয়নি এবং অনেক বিদ্যালয়ে সাবজেক্ট অনুযায়ী শিক্ষক নিয়োগ না দেয়ায় পাঠদানে বিঘ্নতা সৃষ্টি হয় বলে জানা গেছে।
ভক্সপপ(১): রাকিব, পরীক্ষার্থী, ব্রাহ্মণপাড়া মাধ্যমিক বিদ্যালয়, রাজারহাট, কুড়িগ্রাম।

ব্রাহ্মণপাড়া মাধ্যমিক বিদ্যালয়টি ননএমপিওভুক্ত প্রতিষ্ঠান। রেজিস্ট্রেশনের শেষ সময়ে অনুমতি পাওয়ায় অনেক শিক্ষার্থী চলে যায়। মাত্র ৪জন শিক্ষার্থীকে আমরা ফরম ফিলাপ করাতে পারি। আমাদের বিজ্ঞান শিক্ষক ছাড়াও অন্যান্য শিক্ষক পদ শূন্য রয়েছে। এবারে ৪জন শিক্ষার্থী সব পরীক্ষায় ভাল ফলাফল করলেও শুধুমাত্র বিজ্ঞান বিষয়ে সবাই ফেল করেছে। আশা করছি পরবর্তীতে ফলাফল ভালো হবে।
ভক্সপপ(২): মো. শাহ আলম, প্রধান শিক্ষক, ব্রাহ্মণপাড়া মাধ্যমিক বিদ্যালয়, রাজারহাট, কুড়িগ্রাম।

আমাদের বিদ্যালয়টি নিম্নমাধ্যমিক হিসেবে এমপিওভুক্ত। এখনও মাধ্যমিক পর্যায়ে শিক্ষক নিয়োগ করা হয়নি। ২০২৪ সালে আমরা প্রথম ৯ম শ্রেণিতে পাঠদানের অনুমতি পাই। শেষ সময়ে বিলম্ব ফি দিয়ে রেজিস্ট্রেশন করা হয়। আমাদের বিদ্যালয়ে ১২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৯জন ইংরেজী সাবজেক্টে ফেল করেছে। আমরা আশা করছি সামনের বছর ভাল ফলাফল করবো।
ভক্সপপ(৩): দেবপ্রসাদ রায়, সিনিয়র সহকারি শিক্ষক (কৃষি), তালতলা উচ্চ বিদ্যালয়, রাজারহাট, কুড়িগ্রাম।

এই কর্মকর্তা জানান, যে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ফল বিপর্যয় ঘটেছে, তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন পূর্বক সরজমিনে তদন্ত সাপেক্ষে উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সট: মো. শফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার, কুড়িগ্রাম।#

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর