হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: ১৫ আগস্ট ২০২৬
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গঙ্গারহাট সীমান্তের বিদ্যাবাগিশ গ্ৰামে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ৭হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে দায়িত্বরত লালমনিরহাট ১৫বিজিবি। শুক্রবার (১৪) আগস্ট মধ্যরাতে এসব ইয়াবা জব্দ করা হয়। যার বাজার মূল্য ২১লক্ষ টাকা।

বিজিবি জানায়, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তে অভিযান চালায় বিজিবির সদস্যরা। এসময় ভারতীয় সীমান্ত এলাকা থেকে সন্দেহভাজন এক ব্যক্তি বাংলাদেশ অভিমুখে আসতে দেখে তাকে চ্যালেঞ্জ ও ধাওয়া করে বিজিবি। এ সময় চোরাকারবারি তার সঙ্গে থাকা বস্তা ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ঘাসের বস্তার ভেতরে বিশেষভাবে প্যাকেটজাত অবস্থায় ৭হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এসব মাদক চোরাচালান চক্রের সঙ্গে সংশ্লিষ্ট চোরাকারবারিদের তথ্য সংগ্রহ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লে. কর্নেল মেহেদী ইমাম (পিএসসি) জানান, “দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার এবং যেকোনো ধরণের অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। এছাড়াও সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করেছি।#

Leave a Reply