1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক অর্থদৃষ্টির জেলা প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলা!! আলফাডাঙ্গায় পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি’র নির্বাচন স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ তারাগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ, নিরপেক্ষ ও স্বচ্ছতায় প্রশাসনের প্রতি বাড়ছে জনসাধারণের আস্থা কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার ইয়াবা জব্দ তরুণ সমাজের ধ্বংসযাত্রা: নেতা জেতে, জাতি হারে পোনা এম.এ খালেক মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম এম.এ খালেকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত আলফাডাঙ্গায় ১০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেফতার, আদালতে সোপর্দ কিশোরগঞ্জে দুই গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ

তারাগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ, নিরপেক্ষ ও স্বচ্ছতায় প্রশাসনের প্রতি বাড়ছে জনসাধারণের আস্থা

  • প্রকাশিত সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পড়েছেন

শহীদুল ইসলাম প্রতিনিধি, তারাগঞ্জ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’-এর মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের লক্ষ্যে নিয়োজিত স্বেচ্ছাসেবী তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। কোনো ধরনের স্বজনপ্রীতি বা অনিয়ম ছাড়াই সম্পূর্ণ মেধা, দক্ষতা ও স্বচ্ছতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করায় সাধারণ মানুষের মধ্যে প্রশাসনিক কর্মকাণ্ডের প্রতি আস্থা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, আবেদনকারী প্রার্থীর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে মেধানুযায়ী আলমপুর, ইকরচালী, সয়ার, কুর্শা ও হাড়িয়ারকুঠি ইউনিয়নের জন্য নির্বাচিত, ও অপেক্ষমাণ প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি ও তালিকা তারাগঞ্জ উপজেলা প্রশাসনিক পোর্টাল ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়েছে।


এদিকে নিরপেক্ষ ও নিবিড় তদারকির মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ করায় স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সন্তোষ দেখা গেছে। এতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেন ও নিয়োগ কমিটির প্রতি শুভকামনা জানিয়ে এলাকাবাসী বলেন, এ ধরনের স্বচ্ছ প্রক্রিয়ার ফলে প্রশাসনের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস ও আস্থা ফের দৃঢ় হচ্ছে।
বিজ্ঞপ্তির নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে সরাসরি তথ্য এন্ট্রি করবেন। কোনো ভুল তথ্য, পক্ষপাত বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মূল তালিকায় থাকা কোনো প্রার্থী কাজ করতে অপরাগ হলে পর্যায়ক্রমে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর