হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম:
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ স্বপ্নকুঁড়ি হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার প্রমুখ।
Leave a Reply