1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক গ্রেপ্তার ​কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত: প্রযুক্তির দক্ষতা অর্জনে তরুণদের আহ্বান ​আলফাডাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও ওসির সঙ্গে ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতি: ক্ষুব্ধ শিশু শিক্ষার্থীদের প্রতিবাদ পাল্লা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট খান রোকনুজ্জামান কুড়িগ্রামে ২৫ লাখ টাকার অবৈধ ভারতীয় কাপড় জব্দ তোমার ভেতরের পশুটিকে দমন করো ​আলফাডাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন: জেলেদের ভিজিএফ কার্ড না থাকায় এমপি ইলিয়াস মোল্লার ক্ষোভ তারেক রহমানের কিশোরগঞ্জ আগমন উপলক্ষে বিডিআর কল্যাণ পরিষদের আনন্দমিছিল কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতি: ক্ষুব্ধ শিশু শিক্ষার্থীদের প্রতিবাদ

  • প্রকাশিত সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পড়েছেন

​হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম:

​বিদ্যালয়ে আসেন না শিক্ষকরা—এমন অভিযোগে আন্দোলনে নামলো প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা।
​এমন ঘটনা ঘটেছে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলে অবস্থিত খেওয়ার আলগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
​সোমবার (১৭ আগস্ট) সকালে শিক্ষার্থীরা বিদ্যালয়ে গিয়ে সব কক্ষ বন্ধ দেখতে পায়। পরে তারা লাঠিসোটা হাতে আন্দোলনে নামে। এ সময় দলবদ্ধভাবে বন্ধ ক্লাসরুমের দরজায় লাথি মারতে দেখা যায় তাদের।
​শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকরা ঠিকমতো স্কুলে আসেন না এবং সঠিক পাঠদানও হয় না বিদ্যালয়টিতে।
​বিদ্যালয়টির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সিয়াম, মাজেদুল ও শামসুন্নাহার জানায়, শিক্ষকরা দিনের পর দিন স্কুলে আসেন না এবং সময়মতো পাঠদান হয় না। শিক্ষকরা যাতে নিয়মিত স্কুলে আসেন, সে লক্ষ্যেই আজ আন্দোলনে নেমেছে তারা।
​স্থানীয় বাসিন্দা আল-আমিন জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টির এমন অবস্থা। পাঁচজন শিক্ষকের কেউ নিয়মিত বিদ্যালয়ে আসেন না। তারা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অবস্থান করে ভুয়া উপস্থিতি দেখিয়ে নিয়মিত বেতন-ভাতা তোলেন। কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। স্কুলে না এসে ঘরে বসেই তারা হাজিরা খাতায় স্বাক্ষর করেন বলেও শুনেছেন তিনি।
​এ বিষয়ে জানতে খেওয়ার আলগারচর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত জাহানের মোবাইল ফোনে কয়েক দফা কল করা হলেও তিনি রিসিভ করেননি।
​জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী জানান, বিষয়টি তাঁর নজরে এসেছে। শিক্ষকরা কেন বিদ্যালয়ে গেলেন না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর