হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: ১৯-০৮-২৬
কুড়িগ্রাম শহরের ধরলা ব্রীজ সংলগ্ন টোল প্লাজা এলাকায় ১০কেজি গাঁজা ও একটি প্রাইভেট কারসহ চালক মোস্তাকিম (২৪) ও সহযোগী লিটন কাজী (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) রাত ১২টার সময় তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের দুজনের বাড়ি খুলনা জেলার ফুলতলা উপজেলার ধোপাখোলা এলাকায়। এসময় পুলিশ মাদক পরিবহনের অভিযোগে প্রাইভেট কারটি জব্দ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার করা হয় এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।#

Leave a Reply