1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাগরে ঝড়ের কবলে প্রাণ হারালেন মোড়েলগঞ্জের জেলে জামাল, দিশেহারা পরিবার নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে অরণ্যের সবুজ উৎসবে সাড়ে চার শতাধিক গাছের চারা বিতরণ তারাগঞ্জে শিক্ষার মান উন্নয়নে বরাতী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ কিশোরগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এজাহারের এক ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার ভারতে ইছামতীর পানি বৃদ্ধিতে প্লাবিত বেনাপোলে ১০০ পরিবার পেল বিজিবির ত্রাণ মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ২ জন আটক কুড়িগ্রামে গাঁজা প্রাইভেটকারসহ গ্রেফতার-২ ফরিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ৩ দিন নিখোঁজের পর মিলল কলেজছাত্র ও কাশিয়ানী’র সংবাদকর্মী হাফিজুরের মরদেহ

কিশোরগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পড়েছেন

কে এম শাকীর,নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সরকারী ডিগ্রী কলেজ রোড সংলগ্ন এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। ওই যুবকের নাম লাবু মিয়া (২৪)।

সরেজমিনে গিয়ে জানা গেছে, কলেজরোড সংলগ্ন এলাকার ঢাকা টেইলার্সের স্বত্বাধিকারী গোলাম রব্বানী বাদশার ছেলে লাবু মিয়া গত ১৭ আগষ্ট রাতের খাবার গ্রহন করে তার রুমে চলে যায়। রুমে যাওয়ার পর থেকে ২০ তারিখ সকাল পর্যন্ত তার রুমের দরজা বন্ধ থাকলেও তার পরিবার কোন খোঁজ খবর নেয়নি। বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ বাজার রোড ও কলেজ রোডে চলাচলকারী পথচারীরা ওই লাশের গন্ধ পেলে আশেপাশের লোকজন গন্ধের রহস্য খুঁজতে থাকে। পরে সেই বাড়ী থেকে দুর্গন্ধের তথ্য পাওয়া গেলে সাধারণ মানুষ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। নিহত লাবুর মরদেহ উদ্ধার করার সময় দেখা যায় তার নাকে মুখে ও পুরুষাঙ্গ দিয়ে রক্ত পড়ে তার শরীর কাপড় ভিজে গেছে এবং ঘরের মেঝেতে রক্ত জমাট বেঁধে আছে। সেখান থেকে পুলিশ সেই লাশ উদ্ধার করে নীলফামারী মর্গে প্রেরণ করে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর বলেন,লাশ উদ্ধার করে নীলফামারী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। মামলা নং ২৫। পুলিশ জানায় পোষ্ট রিপোর্ট পেলে ঘটনার মূল তথ্য জানা যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর