1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাগরে ঝড়ের কবলে প্রাণ হারালেন মোড়েলগঞ্জের জেলে জামাল, দিশেহারা পরিবার নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে অরণ্যের সবুজ উৎসবে সাড়ে চার শতাধিক গাছের চারা বিতরণ তারাগঞ্জে শিক্ষার মান উন্নয়নে বরাতী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ কিশোরগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এজাহারের এক ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার ভারতে ইছামতীর পানি বৃদ্ধিতে প্লাবিত বেনাপোলে ১০০ পরিবার পেল বিজিবির ত্রাণ মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ২ জন আটক কুড়িগ্রামে গাঁজা প্রাইভেটকারসহ গ্রেফতার-২ ফরিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ৩ দিন নিখোঁজের পর মিলল কলেজছাত্র ও কাশিয়ানী’র সংবাদকর্মী হাফিজুরের মরদেহ

তারাগঞ্জে শিক্ষার মান উন্নয়নে বরাতী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৭ বার পড়েছেন

​শহীদুল ইসলাম, তারাগঞ্জ প্রতিনিধি:

​“সুশিক্ষাই জাতি গড়ার বুনিয়াদ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে বরাতী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার সার্বিক মান উন্নয়নের লক্ষ্যে এক সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
​২০ আগস্ট বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, বাল্যবিয়ে রোধ এবং নৈতিক শিক্ষার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
​ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহীনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন।
​এছাড়াও তারাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক, বিদ্যালয়ের সাবেক ও বর্তমান অভিভাবক সদস্য সাংবাদিক আশরাফুল ইসলামসহ শিক্ষকমণ্ডলী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​অভিভাবকগণ বিদ্যালয়ের সার্বিক পাঠদান পদ্ধতি ও শৃঙ্খলা বজায় রাখতে কর্তৃপক্ষের উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করতে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। এ সময় শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও ভালো ফলাফলের জন্য বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়।
​প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার বলেন, “একটি আদর্শ, মেধাভিত্তিক ও সুশিক্ষিত জাতি গঠনে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে সুনাগরিক ও নৈতিক মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। জিপিএ-৫ অর্জনের চেয়েও একজন ভালো মানুষ হওয়া বেশি জরুরি। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
​বিশেষ অতিথি তারাগঞ্জ থানার ওসি শিক্ষার্থীদের মাদকমুক্ত রাখা এবং কিশোর অপরাধ প্রতিরোধে বিদ্যালয় ও পরিবারকে যৌথভাবে নজরদারি বাড়ানোর আহ্বান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর