1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ বকেয়া বাসা ভাড়া রেখেই লাপাত্তা উপজেলা প্রকৌশলী ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঝরলো একটি তাজা প্রাণ মোড়েলগঞ্জে উপকূলবাসীর সুপেয় পানির অধিকার নিশ্চিতে নাগরিক সমাবেশ ও পদযাত্রা মানুষের ভিড়ে মানুষ কোথায়?মানবিকতার সংকট ও বিবেকের নীরবতার গল্প কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ: শিক্ষার পরিবেশ রক্ষায় নিরপেক্ষ তদন্তের বিকল্প নেই কুড়িগ্রামে ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে উপজেলা প্রশাসনের নগ্ন দলীয়করণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত আলফাডাঙ্গায় ফলিয়া নতুন বাজারে বারাশিয়া নদীতে যাতায়াতের একমাত্র রাস্তা অবৈধ দখলমুক্ত করার দাবিতে এলাকাবাসীর তীব্র ক্ষোভ

বকেয়া বাসা ভাড়া রেখেই লাপাত্তা উপজেলা প্রকৌশলী

  • প্রকাশিত সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৮ বার পড়েছেন

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: ২৪-০৮-২০২৬

টানা দু’বছরের অধিক সময়ে সরকারি কোয়ার্টারে ভাড়া বাসায় থেকে বকেয়া ৮১ হাজার টাকা পরিশোধ না করেই অন্য উপজেলায় দিব্যি চাকুরী করে যাচ্ছেন এক উপজেলা প্রকৌশলী। শুধু তাই নয় নতুন জায়গায় নতুন সরকারি কোয়ার্টারে অবস্থান করার দেড় বছর পেরিয়ে গেলেও সেখানেও ভাড়া বকেয়া রাখার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। দীর্ঘ ২ বছর ৪ মাস ধরে ভাড়া না পেয়ে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে বকেয়া ভাড়া পরিশোধের জন্য শুধূ চিঠি নয়, তার বিরুদ্ধে সরকারি দাবি আদায় আইন-১৯৯৩ অনুযায়ী সার্টিফিকেট মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত এক পত্রে।
অভিযুক্ত উপজেলা প্রকৌশলীর নাম মো. ফিরোজুর রহমান। বর্তমানে তিনি কুড়িগ্রাম সদর উপজেলায় উপজেলা প্রকৌশলী (অ:দা:) হিসেবে কর্মরত আছেন। এর আগে চিলমারী উপজেলায় কর্মরত থাকা অবস্থায় তিনি উপজেলা পরিষদের ঘাঘট-০১ কোয়ার্টারে অক্টোবর ২০২২ সাল থেকে ডিসেম্বর ২০২৪ সাল পর্যন্ত ২ বছর ৪ মাসের ভাড়া বকেয়া রেখে চলে যান। অফিস থেকে বারংবার তার সাথে যোগাযোগ করা হলেও বকেয়া পরিশোধ না করায় তার বিরুদ্ধে এই পত্র প্রেরণ করা হয়। গত ২৬ জুলাই প্রেরণকৃত চিঠিতে ৭ কর্মদিবসের মধ্যে বকেয়া ৮১ হাজার টাকা প্রদান করা না হলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার কথা বলা হয়।


অভিযোগ উঠেছে এই কর্মকর্তাকে একই পদ্ধতিতে গত ১ মার্চ ২০২৫ তারিখ থেকে এলজিইডি কুড়িগ্রাম কমপ্লেক্সে অফিসার্স কোয়ার্টার ৩টি শর্তে ভাড়া বরাদ্দ দেয়া হয়। শর্তগুলো হচ্ছে সরকারি নিয়মানুযায়ী মোতাবেক প্রতি মাসের বাসাভাড়া পরিশোধ করতে হবে, প্রতিমাসে নিয়মিতভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে, বাসায় অবস্থানকালে সরকারি সম্পদের কোন কিছু ক্ষতি সাধিত হলে বা খোয়া গেলে নিজ দায়িত্বে উহা পুরণ করতে হবে।
কিন্তু নতুন আবাসনে এখন পর্যন্ত দেড় বছর পেরিয়ে গেলেও তিনি কোন ভাড়া পরিশোধ করেননি।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর উপজেলা প্রকৌশলী মো. ফিরোজুর রহমান তার বিরুদ্ধে আণিত অভিযোগ স্বীকার করে জানান, আমি চিলমারীতে অবস্থানকালীণ সময়ে সেখানে আরেক অফিসার ছিলেন, তার সাথে যোগাযোগ করতে না পারায় ভাড়া সময়মতো পরিশোধ করতে বিলম্ব হয়। বিষয়টি নিয়ে আমি চিলমারী উপজেলা পরিষদকে জানিয়েছি আমার কাছে এসে টাকা নিয়ে যেতে। তারা না এসে চিঠি ইস্যু করেছে। অপরদিকে কুড়িগ্রাম এলজিইডি কোয়ার্টারে ভাড়া বকেয়া রাখার বিষয়ে তিনি জানান, যেহেতু আমি এখানে এখানো অবস্থান করছি, তাই যে কোন সময় ভাড়া পরিশোধ করা যাবে। আমি তো চলে যাচ্ছি না। যে কোন সময় ভাড়া পরিশোধ করবো।


এ ব্যাপারে চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হাসান জানান, ভাড়া বকেয়া রাখায় কুড়িগ্রাম সদর উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে চিঠি ইস্যু করা হয়েছে। আমি মিটিং-এ আছি তাই বিস্তারিত জানাতে পারছি না।
ভাড়া বকেয়া রাখার বিষয়ে কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, ভাড়া বকেয়া আছে কিনা আমার জানা নেই। একাউন্টস বিভাগের সাথে যোগাযোগ করে জানাচ্ছি। এরপর তাকে আর পাওয়া যায়নি।
এই অফিসারের এক স্টেশনে ২ বছর ৪মাস এবং অপর স্টেশনে দেড় বছরসহ মোট ৩ বছর ১০ মাস ভাড়া বকেয়া রাখার বিষয়ে হতবাক সবাই। #

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর