1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ বকেয়া বাসা ভাড়া রেখেই লাপাত্তা উপজেলা প্রকৌশলী ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঝরলো একটি তাজা প্রাণ মোড়েলগঞ্জে উপকূলবাসীর সুপেয় পানির অধিকার নিশ্চিতে নাগরিক সমাবেশ ও পদযাত্রা মানুষের ভিড়ে মানুষ কোথায়?মানবিকতার সংকট ও বিবেকের নীরবতার গল্প কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ: শিক্ষার পরিবেশ রক্ষায় নিরপেক্ষ তদন্তের বিকল্প নেই কুড়িগ্রামে ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে উপজেলা প্রশাসনের নগ্ন দলীয়করণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত আলফাডাঙ্গায় ফলিয়া নতুন বাজারে বারাশিয়া নদীতে যাতায়াতের একমাত্র রাস্তা অবৈধ দখলমুক্ত করার দাবিতে এলাকাবাসীর তীব্র ক্ষোভ

অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ

  • প্রকাশিত সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়েছেন

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪ শত পরবারের মাঝে লিচুর চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) ভাতশালা গ্রামে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত ৮ম বার্ষিক বৃক্ষ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।

বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল।
ফাউন্ডেশনের পরিচালক অনিকেত আলাম এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, স্থানীয় ইউপি সদস্য আবদুল জলিল, নুর হোসেন, বিশিষ্ট সমাজসেবক বাবলু বিশ্বাস, আবুল হোসেন বকুল, মহসিন বিশ্বাস, শিক্ষক আজগর আলী সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তবর্গ

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ফলদ গাছ রোপণের মাধ্যমে যেমন পরিবেশ রক্ষা হবে, তেমনি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুরক্ষাও নিশ্চিত হবে।

পরে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ৪০০টি লিচুর চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সবুজায়নের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে ২০১৯ সাল থেকে প্রতিষ্ঠানটি হাজারের অধিক ফলজ, বনজ, ঔষধি গাছের চারা বিতরণ করেছে। এছাড়া প্রতি মাসের ৬ তারিখে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা স্বাস্থ্যসেবা প্রদান করে। পাশাপাশি নারীদের আয় বৃদ্ধি করতে প্রতিমাসে ২০ জনকে বিনামূল্যে হাঁসের বাচ্চা প্রদান করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর