1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
স্কুলছাত্রী ধর্ষণ মামলায় বিএনপি নেতা বকুলকে দল থেকে অব্যাহতি কুড়িগ্রামে দীর্ঘ ৩০ বছর পর রেড ক্রিসেন্ট কুড়িগ্রামে ৫০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির আলফাডাঙ্গায় ১৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার, থানায় মামলা তারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ রেলি নারান্দী ইউনিয়নে কৃষি কার্যালয় যেন পরিত্যক্ত, উপসহকারী কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ কুড়িগ্রামে কৃষকদের সার লুটের ঘটনানথিপত্রে ঘাপলা, ডিলারকে শোকজ মোরেলগঞ্জে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন: বাড়ছে রাজনৈতিক উত্তেজনা ​সারের কৃত্রিম সংকট রোধে তারাগঞ্জে মনিটরিং কমিটির সভা কিশোরগঞ্জে শিক্ষকদের মতবিনিময় সভায় ক্ষোভ প্রকাশ করলেন দুই সংসদ সদস্য

কুড়িগ্রামে ৫০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পড়েছেন

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: ২৬.০৮.২০২৬

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে পৌর অডিটরিয়াম হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৫০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
এসময় কোরআন তেলাওয়াত, হামদ-নাত, ইসলামী সংগীত, শিক্ষার্থী ও অভিভাবকদের বক্তব্য এবং ক্যারিয়ারবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসু ছাত্র পরিবহন সম্পাদক সিনেট সদস্য আসিফ আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল।
প্রধান অতিথির বক্তব্যে আসিফ আব্দুল্লাহ জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফল জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন হলেও এটিই শেষ লক্ষ্য নয়। উচ্চশিক্ষার পাশাপাশি নৈতিকতা, নেতৃত্বগুণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে। ভবিষ্যতে যে পেশাতেই যাক না কেন, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
এসময় কুড়িগ্রাম জেলা শিবিরের সেক্রেটারি মোবাশ্বের রাশেদীনের সঞ্চালনায় শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন চিকিৎসক ডা. মো. আমিনুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আজিজুর রহমান স্বপন, ভারপ্রাপ্ত জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ প্রমুখ।


অনুষ্ঠানে বক্তারা বলেন, পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞান, দক্ষতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধ অর্জন জরুরি। শিক্ষাজীবন থেকেই ভালো চরিত্র, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য করে তুলতে হবে। অর্জিত জ্ঞান ও মেধা দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তারা।
এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলা শাখার সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।#

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর