1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিয়ানীতে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০ মোরেলগঞ্জে কৃষি কাজ করা অবস্থায় বজ্রপাতে দুই ভাই নিহত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অস্থিরতা: অব্যাহতির দাবিতে শিক্ষকদের আবেদন আলফাডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কুড়িগ্রামে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক মোতালেব গ্রেফতার শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে আলফাডাঙ্গায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন কুড়িগ্রামে তিস্তার ভাঙনে ৪০মিটার ক্রসবাঁধ বিলিন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি, নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি স্বামী দু’বছর ধরে শিকলবন্দী; সন্তানদের দিন কাটে অনাহারে প্যারাভাংগা কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা ‘খালা’র ভরসায়, কর্মীদের অনুপস্থিতিতে ভোগান্তিতে এলাকাবাসী!!

কাশিয়ানীতে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পড়েছেন

মো: সোহান শেখ কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার নাওড়া-ভাদুলিয়া ব্রিজের ওপর এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, নাওড়া-ভাদুলিয়া গ্রামের মনোয়ার সর্দার ও ইবাদত শেখের পক্ষের লোকজনের মধ্যে পূর্ব বিরোধকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সংঘর্ষের খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, “পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।”

ওসি আরও বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। সংঘর্ষের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর