1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানসাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে শহরজুড়ে ভক্তদের অংশগ্রহণ মোরেলগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা নীলফামারীতে প্রতারণা করে ২৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক আশরাফ আলফাডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ আলফাডাঙ্গায় পরোয়ানাভুক্ত দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ নীলফামারীতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যুবককে হত্যার চেষ্টা গোপালগঞ্জে কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত কুড়িগ্রামে হুমকীতে কল্যাপাড়া সর: প্রা: বিদ্যালয়বাবা জমিদাতা ছেলে প্রধান শিক্ষকস্কুলের জমির বরাদ্দ দুজনের নামে কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডে পাল্টাপাল্টি অভিযোগ: সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান জানাল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন কাশিয়ানীতে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডে পাল্টাপাল্টি অভিযোগ: সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান জানাল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন

  • প্রকাশিত সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়েছেন

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বিভাগে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সাম্প্রতিক একটি অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং-বি-১৯০১ (সিবিএ) কিশোরগঞ্জ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে সংগঠনের নেতৃবৃন্দ দাবি করেন, তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, পানি উন্নয়ন বিভাগে কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি মাহমুদুল হাসান নামে এক কর্মকর্তার সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিরোধ তৈরি হয়।
সংগঠনের নেতৃবৃন্দের অভিযোগ, মাহমুদুল হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে রাজনৈতিক বিষয়ে আপত্তিকর বক্তব্য দিয়ে আসছেন। তারা দাবি করেন, বিষয়টি নিয়ে তাকে একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হলেও তিনি তা অব্যাহত রাখেন।


তাদের ভাষ্য অনুযায়ী, গতকাল দুপুরের দিকে সংগঠনের কিশোরগঞ্জ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলতে গেলে তিনি উল্টো চাঁদা দাবি ও হয়রানির অভিযোগ করেন। সংগঠনের নেতারা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, কোনো কেন্দ্রীয় নেতার আগমন উপলক্ষে কিংবা অন্য কোনো কারণে তার কাছে কোনো ধরনের অর্থ দাবি করা হয়নি।
তারা আরও দাবি করেন, গত ৫ আগস্টের পর থেকে সংগঠনের কেন্দ্রীয় কোনো নেতৃবৃন্দের কিশোরগঞ্জ সফরের কর্মসূচি ছিল না।
সংগঠনের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, মাহমুদুল হাসানসহ কয়েকজন কর্মকর্তা দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে সরকারি নিয়ম ও নীতিমালা অনুসরণের দাবি জানান তারা।
এদিকে, এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা মাহমুদুল হাসানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সংগঠনের নেতৃবৃন্দ প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তারা গণমাধ্যমের মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর