1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানসাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে শহরজুড়ে ভক্তদের অংশগ্রহণ মোরেলগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা নীলফামারীতে প্রতারণা করে ২৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক আশরাফ আলফাডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ আলফাডাঙ্গায় পরোয়ানাভুক্ত দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ নীলফামারীতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যুবককে হত্যার চেষ্টা গোপালগঞ্জে কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত কুড়িগ্রামে হুমকীতে কল্যাপাড়া সর: প্রা: বিদ্যালয়বাবা জমিদাতা ছেলে প্রধান শিক্ষকস্কুলের জমির বরাদ্দ দুজনের নামে কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডে পাল্টাপাল্টি অভিযোগ: সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান জানাল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন কাশিয়ানীতে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

মোরেলগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

  • প্রকাশিত সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়েছেন

​শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি:

​বাগেরহাটের মোরেলগঞ্জে পরম ব্রহ্ম, লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার বেলা ১১টায় মোরেলগঞ্জ সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী হরিসভা মন্দির ও জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে মন্দির প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন সার্বজনীন মন্দির কমিটির সেক্রেটারি দীপক কর্মকার, জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক ধীরেশ কুমার রায় ও সদস্য সচিব উত্তম কুমার। উপজেলার ১৬টি ইউনিয়ন থেকে সনাতন ধর্মাবলম্বী শত শত নারী-পুরুষ পূজারি ও ভক্তবৃন্দ এ শোভাযাত্রায় অংশ নেন।

​পরে হরিসভা মন্দিরে ধর্মীয় আলোচনা সভায় বক্তৃতা করেন কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী হরিসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক দীপক কর্মকার, জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক ধীরেশ কুমার রায়, সদস্য সচিব উত্তম কুমার কর্মকার, প্রভাষক প্রবীর দেবনাথ, কোষাধ্যক্ষ শিশির মন্ডল, শিক্ষক অধীর রঞ্জন বিশ্বাস, গৌতম বেপারী, লিটন কর্মকার, সুমন কর্মকারসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

​অনুষ্ঠান শেষে আগত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। ধর্মীয় আলোচনায় ভক্তরা বলেন, “মম এক হাতে বাঁশের বাঁশরি, আর হাতে রণতূর্য”—অর্থাৎ প্রেম ও মমতা দিয়ে সবাইকে আপ্লুত করা এবং অধর্ম ও দুর্জনের বিরুদ্ধে লড়াই করাই আজকের এই পুণ্য তিথিতে আমাদের সংকল্প।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর