1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে এসে শর্ট সার্কিটে নিহত ১ পাকুন্দিয়া পৌরসভায় মেয়র পদে নতুন আলোচনায় মোঃ আব্দুল সাত্তাররাজনৈতিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততায় সম্ভাব্য প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে বৈধ কাজের পথে অবৈধ দাবির দেয়ালঘুষ নয়, অধিকার চাই—দালালি নয়, স্বচ্ছতা চাই আলফাডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী সরকারি বিধি না মেনে দোকান নির্মাণ ও পণ্য ক্রয়, ভাড়ার তথ্যে অসঙ্গতি; জমা হয়নি ২৪ লাখ ২০ হাজার ৫০টাকা আয়কর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি: আলফাডাঙ্গায় ৫ মাদক কারবারি কারাদণ্ড বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন আলফাডাঙ্গায় কদমতলা যুব সমাজের উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কিশোরগঞ্জে কিন্ডারগার্টেন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন কোহিনুর বেগম সভাপতি, রহমত উল্লাহ সাধারণ সম্পাদক মাদক ছেড়ে খেলার মাঠে যুবসমাজ: আলফাডাঙ্গায় ব্যতিক্রমী উদ্যোগে কদমতলা ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন

  • প্রকাশিত সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়েছেন

তরিকুল ইসলাম,
যশোরের প্রতিনিধি।

যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।
শুক্রবার সকালে যশোরের কাশিপুর বিওপির নিকটস্থ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বীরশ্রেষ্ঠের সমাধিতে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিজিবির কর্মকর্তা ও অন্যান্য অতিথিরা।
এরপর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের আত্মার শান্তি এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত কর্মকর্তা, পরিবারের সদস্য ও অতিথিদের মাঝে তবারক বিতরণ করা হয়।


শাহাদত বার্ষিকীর এ আয়োজনে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের পরিবারের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ব্যক্তিবর্গ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মহান মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ অসীম সাহস, বীরত্ব ও দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। দেশের স্বাধীনতার জন্য তাঁর আত্মত্যাগ ও বীরত্বগাথা বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মতো বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়েই অর্জিত হয়েছে আমাদের মহান স্বাধীনতা।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের বীরত্ব ও আত্মত্যাগের প্রতি জাতি চিরকাল গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর