মাশরাফি শিকদার, (মাগুরা)
মাগুরার মহম্মদপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে এসে শর্ট সার্কিটে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়রিয়া গ্রামের কানাবিল মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ধারণা, ট্রান্সফরমার চুরির চেষ্টা করার সময় শর্ট সার্কিটে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply