1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আলফাডাঙ্গায় বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কেবিনে তিন দিন চিকিৎসার পর মৃত্যু, নেই ভর্তি-মৃত্যুর রেকর্ড! মঠবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধসহ নানা অনিয়ম৫ ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারী উপজেলায়হট্টগোল করে ১৫০ বস্তা ইউরিয়া সার লুট কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু বটতলায় ট্রাফিক পুলিশের কড়া অভিযান: হেলমেটবিহীন চালকদের জরিমানা, যাচাই করা হলো লাইসেন্স ও গাড়ির কাগজপত্রশহরের যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযানে ট্রাফিক পুলিশ শার্শার বাগআঁচড়ায় জামায়াতের ২০ পরিবারের ৬০ জন বিএনপিতে অপপ্রচারে কুচক্রী মহলের চক্রান্তের প্রতিবাদে আলফাডাঙ্গা বিএনপি নেতা নিয়ামত হোসেন পারভেজের সংবাদ সম্মেলন বোয়ালমারীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা: মেধাবী তরুণরাই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব কিশোরগঞ্জে উদ্দীপ্ত যুব সংঘের বার্ষিক সাধারণ সভা ও শিক্ষা সেমিনার অনুষ্ঠিত

কুড়িগ্রামের রৌমারী উপজেলায়হট্টগোল করে ১৫০ বস্তা ইউরিয়া সার লুট

  • প্রকাশিত সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়েছেন

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম : ০৭-০৯-২৬

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় একটি ডিলার পয়েন্টে হট্টগোল করে ১৫০ বস্তা সার লুট করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে সার লুটের ঘটনা অস্বীকার করছে স্থানীয় প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি ঘটনাস্থলে টহল দিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বন্দবের ইউনিয়নের মহিলা কলেজ মোড়স্থ মিতা হাসান ট্রেডার্স গুদাম ঘরের সামনে সোমবার মধ্য রাত থেকে কৃষকরা সারের জন্য দাড়িয়ে থাকে। সকাল ৯টার দিকে ডিলারের মতিউর রহমান কৃষকদের জানান পুলিশ এনে সার বিতরণ করা হবে। এরপর প্রায় ২ ঘন্টা অতিবাহিত হলেও কেউ না আসায় সকাল ১১ টার দিকো উত্তেজিত কৃষকরা গুদাম ঘরের সাটার ও টিনের বেড়া ভেঙে প্রায় ১৫০টি সারের বস্তা নিয়ে যায়। যা মূহুর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
মেসার্স মিতা-হাসান এন্টারপ্রাইজের সার ডিলার মো: মতিউর রহমান বলেন, সকাল সাড়ে ৯টার দিকে সার বিতরণ শুরু করার কথা ছিল। কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় প্রশাসনের সহযোগিতা নিতে ইউএনও’র কাছে যাওয়া হয়। এরই মধ্যে ধৈর্যহারা কৃষকেরা সকাল ১১ টার দিকে গোডাউন থেকে আনুমানিক দেড় শতাধিক বস্তা ইউরিয়া সার নিয়ে যান। ঠিক কত বস্তা সার নেওয়া হয়েছে, তা দিন শেষে হিসাব করে বলা যাবে।

এই বিষয় উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুবুল আলম বসুনিয়া জানান, সার লুটের কোন ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ ভাবে বিতরণ করা হচ্ছে। ফেসবুকে সার লুটের যেসব নিউজ ঘুরছে তা সঠিক নয়। কৃষকরা ধৈর্য্য ধরে লাইনে দাঁড়িয়ে সার নিলে কোন সমস্যা হওয়ার কথা নয়।
তিনি আরও বলেম, পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামীকাল (মঙ্গলবার) থেকে খোলাবাজারে সার বিক্রির ব্যবস্থা করা হবে। এতে সার নিয়ে ছড়ানো গুজবও দূর হবে বলে আশা করা হচ্ছে।

রৌমারী সার্কেল সহকারী পুলিশ সুপার রাসেল কবির জানান, সার লুটের কোন ঘটনা ঘটেনি। অনেক ভ্যান,রিকসা চালক ও কৃষক নয় এমন লোকজন সার নিতে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা সার সংগ্রহ করে বেশি দামে বিক্রির পায়তারা করছেন বলেও তিনি জানান।

রৌমারী উপজেলা বিএনপির আহ্বায়ক জানান, একটি মহল পরিকল্পিত ভাবে সংকট সৃষ্টি করে বিশৃঙ্খলা তৈরি করছে। আমরা তাদের চিহ্নিত করার চেষ্টা করছি।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মাহবুবুল হাসান বলেন,আমি নিজেই বিভিন্ন সার ডিলার পয়েন্টে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছেন। একটি সার বিক্রয়কেন্দ্রে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। পরে প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।#

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর