1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আলফাডাঙ্গায় বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কেবিনে তিন দিন চিকিৎসার পর মৃত্যু, নেই ভর্তি-মৃত্যুর রেকর্ড! মঠবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধসহ নানা অনিয়ম৫ ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারী উপজেলায়হট্টগোল করে ১৫০ বস্তা ইউরিয়া সার লুট কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু বটতলায় ট্রাফিক পুলিশের কড়া অভিযান: হেলমেটবিহীন চালকদের জরিমানা, যাচাই করা হলো লাইসেন্স ও গাড়ির কাগজপত্রশহরের যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযানে ট্রাফিক পুলিশ শার্শার বাগআঁচড়ায় জামায়াতের ২০ পরিবারের ৬০ জন বিএনপিতে অপপ্রচারে কুচক্রী মহলের চক্রান্তের প্রতিবাদে আলফাডাঙ্গা বিএনপি নেতা নিয়ামত হোসেন পারভেজের সংবাদ সম্মেলন বোয়ালমারীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা: মেধাবী তরুণরাই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব কিশোরগঞ্জে উদ্দীপ্ত যুব সংঘের বার্ষিক সাধারণ সভা ও শিক্ষা সেমিনার অনুষ্ঠিত

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

  • প্রকাশিত সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়েছেন

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: ০৭-০৯-২৬

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নে মাছ ধরতে নেমে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঢলুয়াবাড়ী গ্রামে শোকের মাতম চলছে। নানির বাড়িতে আনন্দের জন্য বেড়াতে এসে ফিরলো লাশ হয়ে।

সোমবার (০৭ সে‌প্টেম্বর) বেলা ১১টার দিকে ঢলুয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে খালাতো ভাইবোন।

নিহতরা হলো- চর বিষ্ণুপুর গ্রামের মমিনুর ইসলামের ছেলে সিয়াম (৮) এবং খামার গ্রামের দুলালের মেয়ে মোফাসসিরা (৭)। তারা পরিবারের সঙ্গে ঢলুয়াবাড়ী গ্রামের নানির বাড়িতে বেড়াতে এসেছিল।

স্বজন আবু বক্কর সি‌দ্দিক জানান, বেলা ১১টার দিকে সিয়াম ও মোফাসসিরাসহ প্রতিবেশী আরেক শিশু বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে নামে। তারা ছেঁড়া মশারি দিয়ে জাল তৈরি করে মাছ ধরছিল। একপর্যায়ে সিয়াম ও মোফাসসিরা পানিতে ডুবে যায়। সঙ্গে থাকা প্রতিবেশী শিশুটি বিষয়টি কাউকে না জানিয়ে ভয়ে বাড়িতে চলে যায়।

পরে দুপুর একটার দিকে স্থানীয় কয়েকজন পুকুরে সিয়ামের মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন সেখানে গিয়ে প্রথমে সিয়ামের মরদেহ উদ্ধার করেন। পরে পানির নিচ থেকে মোফাসসিরার মরদেহ উদ্ধার করা হয়।

কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারো কোন অভিযোগ না থাকায়। লাশ দাফনের পরামর্শ দেয়া হয়েছে। বাদ আছর পারিবারিক ভাবে জানাজা শেষে লাশ দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।#

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর