1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রামে ৪৫০জন নারী ও কিশোরীকে ডিগনিটি কিট বিতরণ ২২ লাখ টাকার হিসাব কোথায়? তদন্ত কমিটি গঠনের পরও অভিযুক্তের ডিউটি, কিশোরগঞ্জ সদর হাসপাতালে জবাবদিহি নিয়ে তীব্র প্রশ্ন কুড়িগ্রামে দেড় কিলোমিটার জুড়ে নদী সংরক্ষণ বাঁধে লাউচাষের ধুম এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আলফাডাঙ্গায় বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কেবিনে তিন দিন চিকিৎসার পর মৃত্যু, নেই ভর্তি-মৃত্যুর রেকর্ড! মঠবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধসহ নানা অনিয়ম৫ ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারী উপজেলায়হট্টগোল করে ১৫০ বস্তা ইউরিয়া সার লুট কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু বটতলায় ট্রাফিক পুলিশের কড়া অভিযান: হেলমেটবিহীন চালকদের জরিমানা, যাচাই করা হলো লাইসেন্স ও গাড়ির কাগজপত্রশহরের যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযানে ট্রাফিক পুলিশ শার্শার বাগআঁচড়ায় জামায়াতের ২০ পরিবারের ৬০ জন বিএনপিতে

কুড়িগ্রামে ৪৫০জন নারী ও কিশোরীকে ডিগনিটি কিট বিতরণ

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়েছেন

হুমায়ুন কবির সূর্য, কু‌ড়িগ্রাম:০৮-০৯-২০২৬

কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ও বুড়াবুড়ি ইউনিয়নে ৪৫০জন কিশোরী ও গর্ভবতী নারীদের ডিগনিটি কিট ও ওয়াটার জার বিতরণ করা হয়েছে।


মঙ্গলবার দুপুরে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার এ. টি. এম. আরিফ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন হাতিয়া ইউনিয়নের সচিব হারুন অর রশিদ ও বুড়াবুড়ি ইউনিয়নের সচিব আব্দুল কুদ্দুস, এএফএডি’র নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন, সমন্বকারী রেশমা সুলতানা, প্রকল্পের ফোকাল পারসন রোজিনা আক্তার প্রমুখ।


বুড়াবুড়ি ইউনিয়নের দাড়ারপাড় গ্রামের কিশোরী মমতাজ জানায়, নারীর মর্যাদা ও সুরক্ষায় উপকরণ হিসেবে একটি বালতিতে ১৩ প্রকার উপকরণ পেয়েছি। এরমধ্যে সাবান, পেষ্ট, ব্রাশ, ব্যাগ, টর্সলাইট, স্যান্ডেল, চিড়ুনি, নেইল কাটার, আন্ডার গার্মেন্টস, গামছা ও স্যানিটারী প্যাড রয়েছে।


হাতিয়া ইউনিয়নের গুজিমারী চরের কিশোরী সোনিয়া জানায়, নিরাপদ পানি সংরক্ষণের জন্য আমরা একটি করে পানির জার পেয়েছি। যা বন্যাকালীন সময়ে আমাদের কাজে লাগবে।
স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি’র) টুগেদার হোয়েফা প্রকল্পের উদ্যোগে দুটি ইউনিয়নের ৪৫০জন বন্যাকবলিত এলাকার কিশোরী ও গর্ভবতী নারীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।#

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর