কে এম শাকীর,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগ দরিদ্র পরিবারের মাঝে দেশি মুরগি বিতরণ করা হয়।
বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন দক্ষিণ কেশবা এলাকায় ৮২ পরিবারের মাঝে দেশী মুরগি বিতরণ করা হয়। কিশোরগঞ্জ সদর ইউনিয়নের ৮২ পরিবারকে স্বাবলম্বী ও তাদের পরিবারের শিশুদের পুষ্টি চাহিদা মেটানোর জন্য এই উদ্যোগ গ্রহন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এরিয়া প্রোগ্রাম (এপি) অফিস।

দেশি মুরগি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এরিয়া প্রোগ্রাম অফিসের স্পন্সরশিপ ও শিশু সুরক্ষা অফিসার জেমস মানুয়েল বৈদ্য।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেনারি সার্জন সিরাতুজ জাহান ইমা। অনুষ্ঠানে সার্বিক সহায়তা করেন স্পন্সরশিপ সিস্টেম অফিসার বেবেকা দাস।

দেশি মুরগি পেয়ে অনেক দরিদ্র পরিবারের সুবিধাভোগীরা বলেন,আমরা গরীব মানুষ দেশি মুরগি পাবো কোথায়? আমাদের সন্তানদেরকে দেশি মুরগির ডিম খাওয়ানো আমাদের পক্ষে সম্ভব নয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আজকে আমাদের যে দেশি মুরগি গুলো দিয়েছে আমরা তা লালন পালন করে আমাদের পরিবারের বাচ্চাদেরকে ডিম খাওয়াবো এবং এতে করে তাদের পুষ্টির চাহিদা মিটে যাবে। অপরদিকে এই মুরগি নারায়ণ পালন করে আমরা ভবিষ্যতে স্বাবলম্বী হতে চাই।

Leave a Reply