1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাগুরায় ফ্রি চক্ষু সেবা পেল দুই শতাধিক মানুষ। ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে কিশোরগঞ্জে ড্যাবের আলোচনা সভাএডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব আলফাডাঙ্গায় তিন মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন অবৈধ বিদেশিদের কারণে রাজধানী ঢাকাসহ সারাদেশে বাড়ছে অপরাধ কুড়িগ্রামে ফেরী শূন্য চিলমারী নৌবন্দর কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস পালিত মোরেলগঞ্জে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন মাগুরায় দুর্বৃত্তরা কাটল মধুমতীর বাঁধ, ডুবল ১০ বিঘা জমির পাকা ধান।।। আলফাডাঙ্গায় পাইকারি ফলের ব্যবসায়ীর টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় এসএসসি পরীক্ষার ফল পুনর্নির্ধারণের (পুনর্নিরীক্ষণ) পরও ইংরেজি বিষয়ে অকৃতকার্য হওয়ায় অভিমানে ফামিদা খাতুন (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

মাগুরায় দুর্বৃত্তরা কাটল মধুমতীর বাঁধ, ডুবল ১০ বিঘা জমির পাকা ধান।।।

  • প্রকাশিত সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়েছেন

মাশরাফি শিকদার, মাগুরা

মাগুরা সদর উপজেলার বাগবাড়িয়া এলাকায় মধুমতী নদীর পাশের ইটভাটা রক্ষা বাঁধ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ফলে বাঁধসংলগ্ন ‘মেসার্স বিশ্বাস ব্রিকস’ এলাকায় চাষ করা স্থানীয় এক চাষির প্রায় ১০ বিঘা জমির পাকা ধান পানিতে তলিয়ে গেছে।

৯ সেপ্টেম্বর বুধবার সকালে এ ঘটনার প্রতিকার ও জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে ক্ষতিগ্রস্ত রাজু আহমেদ বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ইটভাটা ও ফসল রক্ষার এই বাঁধের একটি অংশ কেটে দেয়। মুহূর্তেই মধুমতীর পানি বাঁধের কাটা অংশ দিয়ে ফসলি জমিতে ঢুকে পড়ে। এতে ধান কাটার ঠিক আগমুহূর্তে পুরো ফসল তলিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত কৃষক রাজু আহমেদ জানান, অনেক ধারদেনা ও কঠোর পরিশ্রমে ১০ বিঘা জমিতে ধান চাষ করেছিলেন। ফসল ঘরে তোলার আগমুহূর্তে দুর্বৃত্তের কর্মকাণ্ডে তাঁর সব স্বপ্ন ভেসে গেছে। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন।

এদিকে ঘটনা জানাজানি হলে বাগবাড়িয়া গ্রামের বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ঘটনাস্থলে জড়ো হয়ে প্রতিবাদ জানান। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা—এটি কেবল ব্যক্তিগত শত্রুতা নয়, বরং বড় ষড়যন্ত্র। বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামত করা না হলে পুরো বাগবাড়িয়া গ্রামসহ আশপাশের এলাকা প্লাবিত ও নদীভাঙনের কবলে পড়তে পারে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর