1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পানি জমলেই বিপদ, ডেঙ্গু ছড়াবে দ্রুত’—এডিস নিধনে সম্মিলিত উদ্যোগের আহ্বানমোঃ জোনায়েদ হোসেন জুয়েল কলমের কালি বৃথা যায়নি জনদুর্ভোগের বিরুদ্ধে জনতার বিজয় কাশিয়ানীতে মরিশাস প্রবাসী আকাশ মিয়ার সন্তানের সুস্থতা ও নতুন ভবনে প্রবেশ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আশ্রমে হামলা-ভাঙচুর, জোর করে তালা!জায়গা-সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৭০ বছরের সভাপতি মঠবাড়িয়ায় জেলা প্রশাসকের দিনব্যাপী সরেজমিন পরিদর্শন বাগআঁচড়ায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেপ্তার “ব্যবসায়ীদের স্বার্থে আপসহীন থাকব”—বড় বাজারে দুই বারের সাবেক সফল সাধারণ সম্পাদক দিলুর অঙ্গীকার মামলার টার্গেটে মানসিকভাবে বিপর্যস্ত ট্রাফিক সার্জেন্টরা: মূল্যায়নের পদ্ধতি বদলানোর দাবি জিরো টলারেন্সের পরও মাদক কেন নিয়ন্ত্রণের বাইরে?মাদকবিরোধী যুদ্ধের সাফল্য, ব্যর্থতা ও আমাদের দায় আলফাডাঙ্গায় HDFB Foundation-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ২০০ গাছের চারা বিতরণ

আশ্রমে হামলা-ভাঙচুর, জোর করে তালা!জায়গা-সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৭০ বছরের সভাপতি

  • প্রকাশিত সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়েছেন

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত উত্তরপাড়ায় সর্বধর্মীয় দয়াময় আশ্রমে হামলা, ভাঙচুর, আশ্রমের ভেতরে থাকা ভক্তদের বের করে দেওয়া এবং জোরপূর্বক তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে আশ্রম ও আশপাশের জায়গা-সম্পত্তি দখলের চেষ্টারও অভিযোগ করেছেন আশ্রমের সভাপতি অনিতা রানী সরকার (৭০)।


এ ঘটনায় তিনি কিশোরগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পর নিরাপত্তাহীনতায় পড়ে বর্তমানে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেওয়ার দাবি করেছেন ওই বৃদ্ধা।
থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট ২০২৬ বিকেল আনুমানিক ৩টার দিকে সামছুদ্দিন (৬০), অনু সরকার (৪০), রনু সরকার (৩৫), মো. কদ্দুছ (৫৫)সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে চৌদ্দশত উত্তরপাড়ার সর্বধর্মীয় দয়াময় আশ্রমে প্রবেশ করেন।
অভিযোগকারীর দাবি, এ সময় আশ্রমে অবস্থানরত ভক্তদের মারধর করে তাদের টাকা-পয়সা ও মালামাল রেখে আশ্রম থেকে বের করে দেওয়া হয়। পরে আশ্রমের মূল স্থাপনায় জোরপূর্বক তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ সময় আশ্রমের দুটি টয়লেটও ভাঙচুর করা হয়। এতে প্রায় ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অনিতা রানী সরকারের অভিযোগ, তার কোনো উত্তরাধিকারী না থাকায় অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তার বাড়িঘর ও জায়গা-সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছেন। তাকে দেখাশোনা করা ব্যক্তিদের ওপরও বিভিন্ন সময় অত্যাচার-নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।


অভিযোগে আরও বলা হয়, আশ্রমের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে তাকে এবং আশ্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে হয়রানি করা হচ্ছে। সর্বশেষ ঘটনার পর তাকে ও আশ্রমের ভক্তদের খুন-জখমের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ অবস্থায় নিরাপত্তাহীনতায় তিনি এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বলে জানান।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানিয়ে সামাজিকভাবে আপস-মীমাংসার একাধিক চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। এ কারণে থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করেছেন অনিতা রানী সরকার।
এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়া বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর, জোরপূর্বক তালা লাগানো, সম্পত্তি দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ আনা হলেও তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তদন্তে অভিযোগগুলোর সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর