1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মঠবাড়িয়ায় জেলা প্রশাসকের দিনব্যাপী সরেজমিন পরিদর্শন বাগআঁচড়ায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেপ্তার “ব্যবসায়ীদের স্বার্থে আপসহীন থাকব”—বড় বাজারে দুই বারের সাবেক সফল সাধারণ সম্পাদক দিলুর অঙ্গীকার মামলার টার্গেটে মানসিকভাবে বিপর্যস্ত ট্রাফিক সার্জেন্টরা: মূল্যায়নের পদ্ধতি বদলানোর দাবি জিরো টলারেন্সের পরও মাদক কেন নিয়ন্ত্রণের বাইরে?মাদকবিরোধী যুদ্ধের সাফল্য, ব্যর্থতা ও আমাদের দায় আলফাডাঙ্গায় HDFB Foundation-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ২০০ গাছের চারা বিতরণ কাশিয়ানীতে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ১ তারাগঞ্জে রংপুর- সৈয়দপুর মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু প্রযুক্তির সহায়তায় মহিলার পরিচয় সনাক্ত উত্তরায় নিহত ৩ সাংবাদিকের জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে উত্তরা মেট্রোপলিটন প্রেসক্লাব মাগুরায় ফ্রি চক্ষু সেবা পেল দুই শতাধিক মানুষ।

মঠবাড়িয়ায় জেলা প্রশাসকের দিনব্যাপী সরেজমিন পরিদর্শন

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ বার পড়েছেন

মঠবাড়িয়া প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা কেন্দ্র, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, বিপণি ভবন, খাল এবং উন্নয়ন প্রকল্পের সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।


এ সময় তাঁর সাথে ছিলেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতাউর রাব্বী, আবাসিক মেডিকেল অফিসার মৌমিত্র সিনহা রায়,একাডেমিক সুপারভাইজার নজরুলসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের মঠবাড়িয়া উপজেলা পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী এসব পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।
দিনের শুরুতে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন জেলা প্রশাসক। পরে পশ্চিম মিঠাখালী কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রমের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন তিনি।


এরপর বড় মাছুয়া ইউনাইটেড হাই ইনস্টিটিউশনে আয়োজিত অভিভাবক সমাবেশে যোগ দেন জেলা প্রশাসক। সেখানে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে অভিভাবকদের সক্রিয় ভূমিকার গুরুত্ব তুলে ধরেন তিনি।
এ সময় তিনি ৮ নম্বর বড় মাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামো ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে বড় মাছুয়া ইউনিয়ন পরিষদ ও মঠবাড়িয়া বহুতলবিশিষ্ট বিপণি ভবন (ফিস মার্কেট) পরিদর্শন করেন জেলা প্রশাসক। একই সঙ্গে উপজেলা ভূমি অফিস পরিদর্শন করে ভূমি-সংক্রান্ত সরকারি সেবা কার্যক্রমের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।


দিনব্যাপী সফরের আরেক পর্যায়ে মিরুখালী-সাফা খালের ভাঙ্গাপোল এবং ধানীসাফা ইউনিয়নের ভাঙ্গাপোল থেকে মিরুখালী বাজার পর্যন্ত দোগনা খাল পরিদর্শন করেন তিনি। এ সময় খালের বর্তমান অবস্থা, পানি প্রবাহ এবং সংশ্লিষ্ট এলাকার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়।
সফরের শেষ পর্যায়ে মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি ও সার্বিক কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি।


জেলা প্রশাসকের দিনব্যাপী এ মাঠপর্যায়ের পরিদর্শনের মাধ্যমে সরকারি সেবা কার্যক্রমের বাস্তব চিত্র, স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণের সুযোগ তৈরি হয়েছে।
জনসেবার মানোন্নয়ন, সরকারি কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে জেলা প্রশাসনের এ ধরনের সরেজমিন পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর