মো: জোনায়েদ হোসেন জুয়েল,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জ সদর উপজেলার ৮নং মারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন সদর উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ।
নিজ এলাকার সাধারণ মানুষ, নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতার কথা জানান। এ সময় তিনি মারিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ বলেন, “আমি শুধু প্রতিশ্রুতির রাজনীতি করতে চাই না। বাস্তবসম্মত পরিকল্পনা ও মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই। মারিয়াকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ, যোগাযোগবান্ধব ও জনসেবামুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, “মানুষের পাশে থাকা আমার রাজনীতির অন্যতম লক্ষ্য। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের সমস্যা ও প্রত্যাশা শুনে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। উন্নয়নের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাও হবে আমার অন্যতম অঙ্গীকার।”
স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি মারিয়া ইউনিয়নের রাস্তা-ঘাট, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নাগরিক সুবিধা, পরিচ্ছন্নতা এবং সামাজিক নিরাপত্তার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার কথা জানান।
তার ঘোষণাকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মোস্তাফিজুর রহমান মোস্তাফিজের ভাষ্য, “উন্নয়ন, সেবা ও জবাবদিহিতার মাধ্যমে একটি সুন্দর মারিয়া গড়ে তুলতে চাই। দল-মত নির্বিশেষে ইউনিয়নের সব মানুষের পাশে থেকে কাজ করতে চাই।”
স্লোগান:
“মানুষের পাশে সবসময় মোস্তাফিজ”
“উন্নয়ন, সেবা ও জবাবদিহিতার মারিয়া গড়তে চাই”

Leave a Reply