1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় ৩২ দলীয় ক্যারামবোর্ড টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন:উদ্বোধন শেষে ধারাবাহিক ভাবে এ খেলা চলছে কুড়িগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক বীরমুক্তিযোদ্ধা নিহত, অভিযুক্ত আটক মোরেলগঞ্জে আইনশৃঙ্খলা ও উন্নয়ন সভা: দলীয় ঐক্যের তাগিদ এমপি সুবর্ণা সিকদারের কুড়িগ্রামে মাতৃত্বকালীন পুষ্টি ভাতা বিষয়ক সভা অনুষ্ঠিত মারিয়াকে উন্নয়ন, সেবা ও জবাবদিহিতার মডেল ইউনিয়নে গড়ার প্রত্যয় মোস্তাফিজের ৮নং মারিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোস্তাফিজুর রহমান মোস্তাফিজের আত্মপ্রকাশ আলফাডাঙ্গায় পৈতৃক জমি নিয়ে বিরোধ: চাচার মামলায় ভাতিজার পরিবারে অবরুদ্ধ জীবন, টয়লেট-রান্নাঘর নির্মাণেও বাধা কুড়িগ্রামে দুই বৃদ্ধ মা-মেয়ের টিকে থাকার লড়াই‘আগে মা ভিক্ষা করি খাওয়াইছে, এখন আমি ভিক্ষা করি মাকে খাওয়াই’ শার্শায় গভীর রাতে পুলিশের অভিযান, ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পানি জমলেই বিপদ, ডেঙ্গু ছড়াবে দ্রুত’—এডিস নিধনে সম্মিলিত উদ্যোগের আহ্বানমোঃ জোনায়েদ হোসেন জুয়েল কলমের কালি বৃথা যায়নি জনদুর্ভোগের বিরুদ্ধে জনতার বিজয়

কুড়িগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক বীরমুক্তিযোদ্ধা নিহত, অভিযুক্ত আটক

  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়েছেন

হুমায়ুন কবির সূর্য, কু‌ড়িগ্রাম:১৮-০৯-২০২৬

কুড়িগ্রাম পৌর শহরের চর হরিকেশ এলাকায় প্রকাশ্য ছুরিকাঘাতে রোস্তম আলী তোতা (৮০) নামে এক বীরমুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত জলিল নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চর হরিকেশ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোস্তম আলী তোতা ওই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে চা পান শেষে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন রোস্তম আলী। এ সময় কোনো পূর্ববিরোধ বা উসকানি ছাড়াই জলিল হঠাৎ করেই তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

এলাকাবাসীর অভিযোগ, জলিল একজন অপ্রকৃতস্ত মাদকাসক্ত ছেলে। এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের বিস্তার ঘটায় স্থানীয় যুবকেরা চুরি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পরছে। এরফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার এবং এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি জানিয়েছেন তারা।

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।#

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর