আলমগীর কবির,
আলফাডাঙ্গা (ফরিদপুর) থেকে নিজস্ব প্রতিবেদক:
“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভায় জমকালো আয়োজনে শুরু হয়েছে ৩২ দলীয় ক্যারামবোর্ড টুর্নামেন্ট-২০২৬।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় বুড়াইচ সরদারপাড়া যুব সমাজের উদ্যোগে এবং স্থানীয় সুধীজনের সার্বিক সহযোগিতায় এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা মসজিদ গেট সংলগ্ন মতিয়ার সরদারের দোকানের পিছনে আয়োজিত এ টুর্নামেন্টে উদ্বোধনী রাতে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশ নিচ্ছে এবং প্রতিটি দলের জন্য এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। খেলাগুলো আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ ৮ হিটের হবে বলে আয়োজকরা জানান।
উদ্বোধনী অনুষ্ঠান ও অতিথিবৃন্দ:
বুড়াইচ সরদারপাড়া যুব সমাজের আয়োজনে এবং পৌর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান সরদার ও রাজন সরদারের সার্বিক সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সদয় সম্মতি জ্ঞাপন ও করেছিলেন ছিলেন:
আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম
সহ-সভাপতি, বাংলাদেশ কৃষকদল কেন্দ্রীয় কমিটি ও সাবেক সংসদ সদস্য (ফরিদপুর-১) কিন্তু তিনি শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
আব্দুল মান্নান মিয়া আব্বাস – সভাপতি, আলফাডাঙ্গা উপজেলা বিএনপি।
মোঃ রবিউল হক রিপন – সভাপতি, আলফাডাঙ্গা পৌর বিএনপি।
মোঃ নুর জামাল খসরু – সাধারণ সম্পাদক, আলফাডাঙ্গা উপজেলা বিএনপি।
মোঃ হাসিবুল হাসান হাসিব – সাধারণ সম্পাদক, আলফাডাঙ্গা পৌর বিএনপি।
মোঃ মনিরুজ্জামান মনির – সাংগঠনিক সম্পাদক, আলফাডাঙ্গা উপজেলা বিএনপি।
মোঃ ইস্রাফিল মোল্যা – সাংগঠনিক সম্পাদক, আলফাডাঙ্গা পৌর বিএনপি।
মোঃ আহম্মাদ আলী শিকদার – যুগ্ম সাধারণ সম্পাদক, আলফাডাঙ্গা উপজেলা বিএনপি।
মোঃ আমিনুর রহমান – যুগ্ম সাধারণ সম্পাদক, আলফাডাঙ্গা পৌর বিএনপি।
খেলাটি পরিচালনা করছেন আলফাডাঙ্গা পৌর বিএনপির প্রচার সম্পাদক মোঃ কামরুজ্জামান কদর।
টুর্নামেন্টের আকর্ষণীয় পুরষ্কার ও নিয়মাবলী
প্রতিযোগিতাটিকে আরও আকর্ষণীয় করতে বিজয়ী ও রানার্সআপ দলের জন্য বিশেষ পুরষ্কারের ব্যবস্থা রাখা হয়েছে।
প্রথম পুরষ্কার: ১টি ফ্রিজ
দ্বিতীয় পুরষ্কার: ১টি ফ্রিজ
তৃতীয় পুরষ্কার: ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন
প্রধান নিয়মাবলী:
১. খেলা আন্তর্জাতিক নিয়ম ও প্রতি ম্যাচের নির্ধারিত ৮ হিট অনুযায়ী পরিচালিত হবে।
২. রেফারি ও আয়োজক কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৩. নির্দিষ্ট সময়ে দল উপস্থিত না হলে কমিটি প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।
৪. খেলা চলাকালীন কোনো প্রকার শৃঙ্খলাভাঙ্গা বা অসদাচরণ সহ্য করা হবে না।
আয়োজক কমিটির পক্ষ থে
Leave a Reply