1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
সনদ যাচাই হোক, নিরাপদ হোক মানুষের চিকিৎসা ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান মশার বিস্তার রোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব মোরেলগঞ্জে ধানের জমি নিয়ে বিরোধ ও হামলার প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভ ভারতে ২বছর ৯মাস কারাভোগের পরকারামুক্ত তিন বাংলাদেশিকে দেশে ফেরৎ ফরিদপুরের আলফাডাঙ্গায় ৩২ দলীয় ক্যারামবোর্ড টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন:উদ্বোধন শেষে ধারাবাহিক ভাবে এ খেলা চলছে কুড়িগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক বীরমুক্তিযোদ্ধা নিহত, অভিযুক্ত আটক মোরেলগঞ্জে আইনশৃঙ্খলা ও উন্নয়ন সভা: দলীয় ঐক্যের তাগিদ এমপি সুবর্ণা সিকদারের কুড়িগ্রামে মাতৃত্বকালীন পুষ্টি ভাতা বিষয়ক সভা অনুষ্ঠিত মারিয়াকে উন্নয়ন, সেবা ও জবাবদিহিতার মডেল ইউনিয়নে গড়ার প্রত্যয় মোস্তাফিজের ৮নং মারিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোস্তাফিজুর রহমান মোস্তাফিজের আত্মপ্রকাশ আলফাডাঙ্গায় পৈতৃক জমি নিয়ে বিরোধ: চাচার মামলায় ভাতিজার পরিবারে অবরুদ্ধ জীবন, টয়লেট-রান্নাঘর নির্মাণেও বাধা

ভারতে ২বছর ৯মাস কারাভোগের পরকারামুক্ত তিন বাংলাদেশিকে দেশে ফেরৎ

  • প্রকাশিত সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়েছেন

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: ১৮-০৯-২০২৬

অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক এক বাংলাদেশী নারীসহ দুই যুবককে ৩৩ মাস পর ভারতীয় কারাগারে সাজা ভোগের পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ফেরৎ পাঠানো হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) শেষ বিকেলের দিকে দু’দেশের সীমান্ত পর্যায়ে সংক্ষিপ্ত পতাকা বৈঠকের পর জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধৃত তিনজনকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র কাছে হস্তান্তর করে। পরে সোনাহাট বিজিবি ক্যাম্প সদস্যরা আটককৃতদের পরিচয় সনাক্তে পরিবারের জিম্মায় হস্তান্তরের জন্য ভুরুঙ্গামারী থানায় সোপর্দ করে। ফেরত আসা তিনজন বাংলাদেশী হলেন, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার আব্দুল জলিল, মুজাফফর হোসেন এবং ঢাকা জেলার শারমিন আক্তার।


ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশী এই তিন নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশের পর তারা সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। পরবর্তীতে ৩৩ মাস ভারতে কারাভোগ শেষে মুক্তি পান। পরে শুক্রবার শেষ বিকেলে বিএসএফ নিয়মিত প্রক্রিয়ায় সংক্ষিপ্ত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করেন। ওসি আজিম উদ্দিন আরও বলেন, তিনজনের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা থানায় এলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হবে।#

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর