হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম।।
উৎসবমুখর পরিবেশে ঘোষিত হলো কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৫-২০২৬ মেয়াদের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি। নির্বাচনে সভাপতি পদে সফি খান এবং সাধারণ সম্পাদক পদে মাহফুজার রহমান খন্দকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বুধবার (১১ মার্চ) বিকেলে কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে নবনির্বাচিত এই কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার মিজানুর রহমান মিন্টু। নির্বাচন কমিশনের নির্ধারিত তফসিল অনুযায়ী সকল পদে প্রার্থীরা একক প্রার্থী হিসেবে থাকায় তাঁদের চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
একনজরে নবনির্বাচিত কমিটি:
ঘোষিত তালিকা অনুযায়ী গুরুত্বপূর্ণ পদগুলোতে যারা দায়িত্ব পেয়েছেন:
সভাপতি: সফি খান
সাধারণ সম্পাদক: মাহফুজার রহমান খন্দকার
সহ-সভাপতি: মো. লিয়াকত আলী ও খন্দকার একরামুল হক সম্রাট
কোষাধ্যক্ষ: রেজাউল করিম
দপ্তর সম্পাদক: শাহীন আহমেদ
ক্রীড়া সম্পাদক: আব্দুল ওয়াহেদ
সমাজকল্যাণ সম্পাদক: কে. এম. গোলাম রব্বানী
প্রচার ও প্রকাশনা সম্পাদক: তৌহিদুল ইসলাম বকসী ঠান্ডা
কার্যকরী সদস্য: এস. এম. হারুন উর রশিদ ও শফিকুল ইসলাম বেবু
নির্বাচন সংশ্লিষ্ট তথ্য: নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মিজানুর রহমান মিন্টু এবং সদস্য হিসেবে ছিলেন ফিরোজ আলম মনু ও নাজমুল হোসেন।
শূন্য পদ: নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, যুগ্ম সাধারণ সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং আরও দুইটি কার্যকরী সদস্য পদ থেকে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের কারণে বর্তমানে ৪টি পদ শূন্য রয়েছে।
ফলাফল ঘোষণার সময় প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন। নতুন এই কমিটির হাত ধরে কুড়িগ্রামের সাংবাদিকতা আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।