আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের আলফাডাঙ্গায় তুরজাউন(২৮) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ।

(১৯ সেপ্টেম্বর) শনিবার সকাল ১১ টার সময়ে আলফাডাঙ্গা থানার বিস্ফোরক মামলায় উপজেলার বুড়াইচ ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামের আতিয়ার রহমান এর ছেলে তুরজাউন কে বুড়াইচ নতুন বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আলফাডাঙ্গা থানা সূত্রে জানা গেছে,২০২৫ সালের ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন আলফাডাঙ্গা পৌর সদরের বুড়াইচ এলাকার ইদ্রিস সর্দারের ছেলে বিএনপির সমর্থক দিনমজুর লাভলু সরদার। এছাড়া মামলায় ২৫শত থেকে ৩হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ওই মামলায় এজাহার ভূক্ত ১২৭ নং আসামী হিসাবে তুরজাউন কে গ্রেফতার দেখানো হয়েছে।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *