1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চুরির প্রতিবাদ করায় ঘেরে বিষ ঢেলে ৪ লাখ টাকার মাছ নিধন: আলফাডাঙ্গায় প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ বগুড়ার নন্দীগ্রামে ‘ক্লিন ইমেজ’ ও শহীদ জিয়ার আদর্শের বিশ্বস্ত সৈনিক মতিউর রহমান মুসা শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে দুই প্রতিবন্ধীকে ভ্যান প্রদান: ‘আর ভিক্ষা নয়, এবার খেটে খাব’ কুড়িগ্রামে সেবাপ্রদানকারী সংস্থা ও সেবাগ্রহীতা নারীদের সাথে সংলাপ অনুষ্ঠিত ২০ বছরেও বদলায়নি সড়কের চিত্র, কাদা-গর্তে বন্দি ১০ হাজার মানুষের জীবন! পরিকল্পিতভাবে সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শার্শার বাগআঁচড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত বেদনার বালুচরে স্বাস্থ্যখাত—চিঠি কি বদলাবে বাস্তবতা? নবীনদের পদচারণায় মূখর বেরইল নাজির আহমেদ কলেজ। রাতের আঁধারে জমি দখল, ঘর নির্মাণের অভিযোগ জিডি-মামলা চলমান, সাংবাদিক-পুলিশের সামনেও হুমকি-ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ মহম্মদপুরে কুড়িগ্রামে নারীর মর্যাদা ও জরুরী সুরক্ষায় ডিগনিটি কিট বিতরণ

২০ বছরেও বদলায়নি সড়কের চিত্র, কাদা-গর্তে বন্দি ১০ হাজার মানুষের জীবন!

  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়েছেন

মো:জোনায়েদ হোসেন জুয়েল,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের ধুলদিয়া ইউনিয়নের ২ নম্বর সহশ্রাম এলাকার পশ্চিম সহশ্রাম থেকে কইতরীপাড়া পর্যন্ত গুরুত্বপূর্ণ কাঁচা সড়কটি দীর্ঘ প্রায় ২০ বছরেও সংস্কার বা উন্নয়নের আওতায় না আসায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় প্রায় ১০ হাজার মানুষ।
দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন অংশে তৈরি হয়েছে অসংখ্য গর্ত ও খানাখন্দ। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই সড়কে পানি ও কাদা জমে চলাচল কঠিন হয়ে পড়ে। হেঁটে চলাচল থেকে শুরু করে ভ্যান, রিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচলেও দেখা দেয় চরম ভোগান্তি।


সড়কটির দুরবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা। স্থানীয়ভাবে উৎপাদিত ধান, সবজি ও অন্যান্য কৃষিপণ্য বাজারে নিতে গিয়ে তাদের বাড়তি সময় ও পরিবহন খরচ বহন করতে হচ্ছে। অনেক সময় কাদায় যানবাহন আটকে যাওয়ায় কৃষিপণ্য পরিবহন আরও দুরূহ হয়ে পড়ে।
শুধু কৃষক নয়, শিক্ষার্থী, রোগী, নারী, বয়স্ক মানুষসহ সাধারণ পথচারীদেরও প্রতিদিন ঝুঁকি নিয়ে এই সড়ক ব্যবহার করতে হচ্ছে। জরুরি প্রয়োজনে রোগী হাসপাতালে নেওয়া কিংবা শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতেও তৈরি হচ্ছে নানা সমস্যা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে সড়কটির সংস্কারের দাবি জানানো হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। ফলে গুরুত্বপূর্ণ এই যোগাযোগপথটি এখন অনেকটাই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।


স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় উপস্থিত ছিলেন ২ নম্বর সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভূঁইয়া এবং ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারজুল ইসলাম ভূঁইয়া। তারা এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরে দ্রুত সড়কটি সংস্কার ও উন্নয়নের দাবি জানান।
একজন স্থানীয় কৃষক বলেন, দীর্ঘদিন ধরে রাস্তার এই অবস্থা। কৃষিপণ্য নিয়ে বাজারে যেতে অনেক কষ্ট হয়। এতে সময় ও পরিবহন খরচ দুটোই বেড়ে যায়। দ্রুত সড়কটি সংস্কার করা প্রয়োজন।


এলাকাবাসীর দাবি, সড়কটির বেহাল অবস্থার কারণে শুধু যোগাযোগব্যবস্থা নয়, এলাকার স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। স্থানীয়দের ভাষ্য, রাস্তার দুরবস্থার কারণে সামাজিক ও পারিবারিক নানা ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হচ্ছে।
প্রায় দুই দশক ধরে একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভও বাড়ছে। তাদের প্রশ্ন, প্রায় ১০ হাজার মানুষের যাতায়াতের এই সড়কটি কবে উন্নয়নের আওতায় আসবে?
এলাকাবাসী দ্রুত পশ্চিম সহশ্রাম থেকে কইতরীপাড়া পর্যন্ত সড়কটি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নকাজের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে দীর্ঘদিনের এই জনদুর্ভোগের অবসান হবে এবং সহশ্রামসহ আশপাশের কয়েক হাজার মানুষের যোগাযোগব্যবস্থা স্বাভাবিক হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর