হুমায়ুন কবির সুর্য, কুড়িগ্রাম: ২৪-০৯-২০২৬
কুড়িগ্রামে উপজেলা পর্যায়ে সেবাপ্রদানকারী সংস্থা ও সেবাগ্রহীতা নারীদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ সংলগ্ন আলোর ভূবন সম্মেলন কক্ষে সংলাপটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জয়ন্তী রানী, সমাজসেবা অফিসার মশিউর রহমান, যুব উন্নয়ন অফিসার আহসান হাবিব, হলোখানা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা, পাঁচগাছি ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন, এএফএডি’র প্রকল্প সমন্বকারী রফিকুল ইসলাম ও কার্তিক চন্দ্র সেন।

দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন, ক্রিষ্টিয়ান এইড এবং মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এবং স্থানীয় বেসরকারি সংগঠন এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি) কর্তৃক বাস্তবায়িত “নাগরিক সংগঠনের জনপরিসর সম্প্রসারণ ও সুশাসনের শক্তিশালীকরণ প্রকল্পের” উদ্যোগে সংলাপটি আয়োজন করা হয়।
অংশগ্রহনকারী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের সরকারি সেবা প্রদানকারী দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, স্থানীয় সরকার প্রতিনিধি, এনজিও প্রতিনিধি এবং কমিউনিটি প্রতিনিধি। এতে ৬৪ জন উপস্তিত ছিলেন।#

Leave a Reply