1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চুরির প্রতিবাদ করায় ঘেরে বিষ ঢেলে ৪ লাখ টাকার মাছ নিধন: আলফাডাঙ্গায় প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ বগুড়ার নন্দীগ্রামে ‘ক্লিন ইমেজ’ ও শহীদ জিয়ার আদর্শের বিশ্বস্ত সৈনিক মতিউর রহমান মুসা শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে দুই প্রতিবন্ধীকে ভ্যান প্রদান: ‘আর ভিক্ষা নয়, এবার খেটে খাব’ কুড়িগ্রামে সেবাপ্রদানকারী সংস্থা ও সেবাগ্রহীতা নারীদের সাথে সংলাপ অনুষ্ঠিত ২০ বছরেও বদলায়নি সড়কের চিত্র, কাদা-গর্তে বন্দি ১০ হাজার মানুষের জীবন! পরিকল্পিতভাবে সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শার্শার বাগআঁচড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত বেদনার বালুচরে স্বাস্থ্যখাত—চিঠি কি বদলাবে বাস্তবতা? নবীনদের পদচারণায় মূখর বেরইল নাজির আহমেদ কলেজ। রাতের আঁধারে জমি দখল, ঘর নির্মাণের অভিযোগ জিডি-মামলা চলমান, সাংবাদিক-পুলিশের সামনেও হুমকি-ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ মহম্মদপুরে কুড়িগ্রামে নারীর মর্যাদা ও জরুরী সুরক্ষায় ডিগনিটি কিট বিতরণ

চুরির প্রতিবাদ করায় ঘেরে বিষ ঢেলে ৪ লাখ টাকার মাছ নিধন: আলফাডাঙ্গায় প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ

  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার পড়েছেন

​আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গায় চুরির প্রতিবাদ করায় একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ৪ লাখ টাকার মাছ নিধনের ঘটনা ঘটেছে। উপজেলার মিঠাপুর গ্রামের সামের মোড় সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া এ ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
​ভুক্তভোগী মৎস্যচাষী নিগার সুলতানা (৩১) বাদী হয়ে প্রতিবেশী আ: সালাম তালুকদার ছেলে মো. আলম তালুকদারকে (৪২) প্রধান আসামি এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে অভিযুক্ত করে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর দিবাগত রাতে নিগার সুলতানার ঘের থেকে মাছ চুরি হয়। চুরির বিষয়ে সন্দেহ হলে তার শাশুড়ি জাহেদা বেগম প্রতিবেশী আলম তালুকদারের বাড়ির ফ্রিজ তল্লাশি করে চুরিকৃত মাছ শনাক্ত করেন। এতে ক্ষিপ্ত হয়ে আলম তালুকদার ও তার সহযোগীরা বাদীও তার পরিবারের লোকদের দেখে নেওয়ার হুমকি প্রদান করে।
​এরই জেরে গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাত থেকে ২৫ সেপ্টেম্বর ভোরের কোনো এক সময়ে ঘেরে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করা হয় বলে অভিযোগ। ২৫ সেপ্টেম্বর ভোরে নিগার সুলতানা ঘেরে গিয়ে দেখেন সব মাছ মরে ভেসে উঠেছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।
​কান্নাজড়িত কণ্ঠে নিগার সুলতানা বলেন, “পুকুরের মাছের সাথে মানুষের কিসের শত্রুতা? চুরির প্রতিবাদ করায় অন্যায়ভাবে বিষ দিয়ে আমার এত বড় ক্ষতি করা হলো। আমি প্রশাসনের কাছে অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
​তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আলম তালুকদার মুঠোফোনে জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা এবং শত্রুতাবশত তাকে ফাঁসানো হচ্ছে।
​আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল সারোয়ার জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি আমি খতিয়ে দেখবো । তবে এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা মৎস্য কর্মকর্তার মাধ্যমে ঘেরের পানি পরীক্ষা করে বিষ প্রয়োগের সত্যতা নিশ্চিত হলে অভিযুক্তদের

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর