মো: ইব্রাহিম হোসেন মোহাম্মদপুর প্রতিনিধি ঢাকা।
রাজধানীর মোহাম্মদপুর টাউন হলে মনোরম পরিবেশে যাত্রা শুরু করলো অভিজাত খাবারের প্রতিষ্ঠান ‘নূর বিরিয়ানি হাউজ’। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে টাউন হলের ৩ নম্বর গর্ভনর মার্কেটে (সিঙ্গাপুর জুসের সামনে) প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।
জমকালো উদ্বোধন ও দোয়া মাহফিল
উদ্বোধন উপলক্ষে আয়োজিত বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন:
লিটন মাহমুদ বাবু: সিনিয়র সহ-সভাপতি, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল ও আগামী নির্বাচনে ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী।
মিজানুর রহমান (ইসহাক): যুগ্ম আহ্বায়ক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী, মোহাম্মদপুর থানা বিএনপি।
সাজেদুল হক খান রনি: সাধারণ সম্পাদক, ৩১ নং ওয়ার্ড বিএনপি।
এছাড়াও মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতিসহ স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
স্বাস্থ্যসম্মত খাবারের প্রতিশ্রুতি
রঙ-বেরঙের বেলুন ও আলোকসজ্জায় সজ্জিত নতুন এই প্রতিষ্ঠানটি অভিজ্ঞ বাবুর্চি দ্বারা প্রস্তুতকৃত সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের প্রতিশ্রুতি দিচ্ছে। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ সোহেল রানা বলেন:
”আমরা মোহাম্মদপুর টাউন হলে প্রথমবার নিয়ে এসেছি খাঁটি সরিষার তেলে তৈরি স্বাস্থ্যসম্মত খাবার। পরিবার নিয়ে খাওয়ার জন্য এটি একটি আদর্শ স্থান হতে পারে।”
ভোজনরসিকদের জন্য বিশেষ অফার
শুভ উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য থাকছে বিশেষ ধামাকা অফার। আগামী ১২ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত সকল খাবারের ওপর ৩০% ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন ভোজনরসিকরা।
নূর বিরিয়ানি হাউজের বিশেষ মেন্যু:
গরুর তেহারী ও খাসির বাসমতি কাচ্চি।
গরুর ভুনা খিচুড়ি ও ল্যাটকা খিচুড়ি।
গরুর চাপ পোলাও ও চাপ খিচুড়ি।
শাহী মোরগ পোলাও এবং বিশেষ বোরহানি।
উল্লেখ্য, ব্যক্তিগত বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখানে ২৪ ঘণ্টা খাবারের অর্ডার নেওয়া হয়।
Leave a Reply