তরিকুল ইসলাম
বিশেষ প্রতিনিধি
যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়নের মো. আবু সাঈদ মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী হিসেবে থাকা অবস্থায় পুলিশের হাতে ধরা পড়ে কারাবন্দি জীবন শেষে গুরুতর অসুস্থ হয়ে দেশে ফিরেছেন। অন্যদিকে, একই এলাকার মো. জাহাঙ্গীর হোসেনও গুরুতর অসুস্থ হয়ে অসহায় জীবন যাপন করছেন।

শনিবার (৩ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ১০টায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শার্শা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. কবির হোসেন অসুস্থ আবু সাঈদ ও জাহাঙ্গীর হোসেনের খোঁজখবর নিতে তাঁদের বাড়িতে ছুটে যান।
৮ নম্বর বাগআঁচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৈরাজ আলী পাড়ার ছেলে আবু সাঈদ (৩৫) সচ্ছলতার স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন। সেখানে অবৈধ অভিবাসী হিসেবে অবস্থানকালে পুলিশের হাতে ধরা পড়ে গুরুতর অসুস্থ হয়ে দেশে ফেরার সংবাদ শুনে যুবদল নেতা কবির হোসেন তাঁর বাড়িতে গিয়ে খোঁজখবর নেন এবং আর্থিক সহযোগিতা প্রদানসহ তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।
একই দিনে এলাকার আনসার আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০) মেরুদণ্ডের হাড়ের ব্যথা নিয়ে বিছানায় মানবেতর জীবনযাপন করছেন—এমন সংবাদ শুনে জাহাঙ্গীর হোসেনের বাড়িতে গিয়ে তাঁকে সান্ত্বনা ও আর্থিক সহযোগিতা প্রদানসহ পাশে থাকার আশ্বাস দেন।
অসুস্থ আবু সাঈদ ও জাহাঙ্গীর হোসেন যুবদল নেতা কবির হোসেনকে পাশে পেয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, বিগত আওয়ামী সরকারের আমলে বিএনপি যখন চরম দুর্দিনে ছিল, সে সময় যুবদল নেতা কবির ভাইয়ের সাথে থেকে আমরা রাজপথে আন্দোলন করেছিলাম। অসুস্থ জাহাঙ্গীর হোসেন বলেন, “আজ আমি অসুস্থ হয়ে বিছানায় থাকার কারণে দলের সুদিনে প্রোগ্রামগুলোতে কবির ভাইয়ের সাথে থাকতে পারছি না, এ জন্য আমার খুব কষ্ট হচ্ছে।”
এদিকে মালয়েশিয়া থেকে কারাবন্দি শেষে দেশে ফেরা আবু সাঈদ তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, “আমি আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী হিসেবে কাজ করছিলাম। পুলিশের হাতে ধরা পড়ে কারাবভোগ করে দেশে ফিরেছি। দেশে ফেরার পথে ইমিগ্রেশনে আমার ছবি ও পাসপোর্টের সাথে চেহারার কোনো মিল পাওয়া যাচ্ছিল না, শারীরিক অবস্থার এত অবনতি ঘটেছে। আমি বলব, যারা প্রবাসে যেতে চান, তারা বৈধ পথে যাবেন; অবৈধ পথে কেউ প্রবাসে যাওয়ার চিন্তা করবেন না।”
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বলেন, “আবু সাঈদ ও জাহাঙ্গীর হোসেন আওয়ামী সরকারের আমলে আমাদের সাথে রাজপথের সব আন্দোলন-সংগ্রামে পাশে ছিলেন।” তিনি আরও বলেন, তাঁরা সুস্থ হওয়া পর্যন্ত আমি তাঁদের পাশে থাকব।
এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
Leave a Reply