1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারগঞ্জে মিনি পাম্পে ৩০ হাজার টাকা জরিমানা বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে ​গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে অবসর শিক্ষকদের সংবর্ধনা জনসেবা ও মানবিকতায় প্রশংসিত তারাগঞ্জের ইউএনও মোনাববর হোসেন কুড়িগ্রামে গাছে গাছে মুগ্ধর বাণি মুগ্ধতা ছড়াচ্ছে চারপাশে একটি সাহসী সিদ্ধান্তই বদলে দিতে পারে বাংলাদেশের শিক্ষা-ইতিহাস বৈচিত্র্যের ঐক্যে এক অনুপম সত্য কিশোরগঞ্জে নবযোগদানকৃত শিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধন আলফাডাঙ্গায় মাদক ব্যবসায়ী ও সহযোগীদের অব্যাহত প্রাণনাশের হুমকির মুখে বিচার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

আলফাডাঙ্গায় মাদক ব্যবসায়ী ও সহযোগীদের অব্যাহত প্রাণনাশের হুমকির মুখে বিচার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১৪৫ বার পড়েছেন

​আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

​ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার জেরে এক সচেতন নাগরিক ও তার পরিবারকে অব্যাহত প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে জীবনের নিরাপত্তা ও জড়িতদের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

​রবিবার (২ অক্টোবর) বিকেলে আলফাডাঙ্গা পৌর সদর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আলফাডাঙ্গায় কর্মরত সংবাদকর্মীদের নিকট দেওয়া এক লিখিত বক্তব্যে এই আকুল দাবি জানান ভুক্তভোগী দুর্জয় রহমান অনিক (২৬)। তিনি আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত এস. এম. হাবিবুর রহমানের পুত্র।

​সংবাদ সম্মেলনে তুলে ধরা ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, এলাকার একজন সচেতন নাগরিক হিসেবে দুর্জয় রহমান অনিক দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে সোচ্চার অবস্থান নিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় এলাকার চিহ্নিত মাদক সম্রাট রবি ঘোষের (পিতা: শ্রীশ চন্দ্র ঘোষ, সাং: নওয়াপাড়া) মাদক ব্যবসার বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন এবং তাকে পুলিশের হাতে সোপর্দ করতে সহযোগিতা করেন। পরবর্তীতে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত মাদক সম্রাট রবি ঘোষকে ৯ মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন।

​এই ঘটনার পর থেকেই রবি ঘোষের মাদক সিন্ডিকেট ও তার সহযোগীরা ভুক্তভোগীর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। বর্তমানে রবি ঘোষের প্রধান সহযোগী ও মাদক ব্যবসায়ীদের অন্যতম মদদদাতা রাসেল মিয়া (পিতা: দরবেশ মিয়া, সাং: বাকাইল) এবং তার সৌদি প্রবাসী ভাই সোহেল মিয়া ভুক্তভোগী অনিক ও তার পরিবারের ওপর চড়াও হয়েছেন।

​ভুক্তভোগী দুর্জয় রহমান অনিক অভিযোগে উল্লেখ করেন, সন্ত্রাসী রাসেল মিয়া তাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। শুধু তাই নয়, তার আপন ভাই সৌদি প্রবাসী সোহেল মিয়া প্রবাস থেকে অনিকের বোনকে প্রতিনিয়ত বিভিন্ন মাধ্যমে ভয়ংকর হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছেন।

​বর্তমানে এই মাদক সিন্ডিকেটের ভয়াল থাবা ও হুমকির মুখে দুর্জয় রহমান অনিক ও তার পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। যেকোনো মুহূর্তে এই চক্রটি তাদের বড় ধরনের ক্ষতিসাধন করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

​মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের মুখোশ উন্মোচন করে তাদের আইনের আওতায় আনা এবং নিজের পরিবারসহ জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী দুর্জয় রহমান অনিক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর