1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারগঞ্জে মিনি পাম্পে ৩০ হাজার টাকা জরিমানা বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে ​গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে অবসর শিক্ষকদের সংবর্ধনা জনসেবা ও মানবিকতায় প্রশংসিত তারাগঞ্জের ইউএনও মোনাববর হোসেন কুড়িগ্রামে গাছে গাছে মুগ্ধর বাণি মুগ্ধতা ছড়াচ্ছে চারপাশে একটি সাহসী সিদ্ধান্তই বদলে দিতে পারে বাংলাদেশের শিক্ষা-ইতিহাস বৈচিত্র্যের ঐক্যে এক অনুপম সত্য কিশোরগঞ্জে নবযোগদানকৃত শিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধন আলফাডাঙ্গায় মাদক ব্যবসায়ী ও সহযোগীদের অব্যাহত প্রাণনাশের হুমকির মুখে বিচার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

জনসেবা ও মানবিকতায় প্রশংসিত তারাগঞ্জের ইউএনও মোনাববর হোসেন

  • প্রকাশিত সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১১৬ বার পড়েছেন

শহীদুল ইসলাম প্রতিনিধি, তারাগঞ্জ

​প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করে রংপুরের তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেন সর্বস্তরের মানুষের কাছে দিন দিন প্রশংসিত হচ্ছেন। সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং উপজেলার সার্বিক উন্নয়নে তাঁর বলিষ্ঠ ভূমিকা সর্বমহলে সমাদৃত হয়েছে। ​সম্প্রতি তারাগঞ্জ বাজারে ঘুরে বেড়ানো ‘ছফি’ নামের এক মানসিক ভারসাম্যহীন নারীকে উদ্ধারে বিশেষ উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে ‘গ্লোরি সমাজ কল্যাণ সংস্থা’ নামে একটি নিরাপদ আশ্রয়ে পাঠানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা প্রশাসনের অফিশিয়াল পেজ থেকে বিষয়টি জানানো হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। ​এ বিষয়ে ইউএনও মোনাববর হোসেন বলেন, “একটু আশ্রয় ও যত্ন একজন অসহায় মানুষের জীবনে পরিবর্তনের সূচনা করতে পারে। মানসিক ভারসাম্যহীন মানুষের পাশে মর্যাদা, মমতা ও যত্ন নিয়ে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”​দায়িত্ব গ্রহণের পর থেকেই তারাগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছেন এই কর্মকর্তা। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ প্রসারে তিনি নিরলসভাবে কাজ করছেন। ​স্থানীয় বাসিন্দারা জানান, সাধারণ মানুষের জন্য ইউএনও-র দপ্তরের দরজা সব সময় খোলা থাকে। তাঁর যোগদানের পর থেকে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা এসেছে। মানবিকতা ও দক্ষতার এই ধারা বজায় থাকলে তারাগঞ্জ দ্রুতই রংপুর জেলার অন্যতম মডেল উপজেলায় পরিণত হবে বলে মনে করছেন স্থানীয়রা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর