1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারগঞ্জে মিনি পাম্পে ৩০ হাজার টাকা জরিমানা বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে ​গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে অবসর শিক্ষকদের সংবর্ধনা জনসেবা ও মানবিকতায় প্রশংসিত তারাগঞ্জের ইউএনও মোনাববর হোসেন কুড়িগ্রামে গাছে গাছে মুগ্ধর বাণি মুগ্ধতা ছড়াচ্ছে চারপাশে একটি সাহসী সিদ্ধান্তই বদলে দিতে পারে বাংলাদেশের শিক্ষা-ইতিহাস বৈচিত্র্যের ঐক্যে এক অনুপম সত্য কিশোরগঞ্জে নবযোগদানকৃত শিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধন আলফাডাঙ্গায় মাদক ব্যবসায়ী ও সহযোগীদের অব্যাহত প্রাণনাশের হুমকির মুখে বিচার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে অবসর শিক্ষকদের সংবর্ধনা

  • প্রকাশিত সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পড়েছেন

কে এম শাকীর, (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী বের করা হয়।

সোমবার সকালে কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় থেকে একটি র‍্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিক্ষক সমিতি ভবনে এক সমাবেশে মিলিত হয়।

“পেশার সুরক্ষায়,মর্যাদার উন্নয়নে এবং আমাদের ভবিষ্যৎ নির্মাণে ৬০ বছর’ এ প্রতিপাদ্য। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও রণচন্ডী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তনিমা জাহান তন্বী,কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল গফুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ-উজ- জামান সরকার। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,

শিক্ষক নেতারা বলেন,দেশের সকল প্রাথমিক শিক্ষাকে বিগত সরকার জাতীয় করণ করে শিক্ষকদের সম্মানিত করেছেন। বর্তমান প্রধানমন্ত্রী দেশের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয় করণ করলে দেশের সকল শিক্ষকরা এই সরকারের প্রতি কৃতজ্ঞ থাকবে। তারা বলেন,দেশে ৫ আগষ্ট সংঘটিত হয়েছিল বৈষম্য বিরোধী দেশ ও সমাজ গঠনের জন্য। কিন্তু ৫ আগষ্টের পর কেন মাধ্যমিক শিক্ষকদের প্রতি বৈষম্য করা হচ্ছে। অবিলম্বে মাধ্যমিক শিক্ষকদেরকে সম্মানের স্থানে রাখার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান শিক্ষক নেতারা। পরে অবসরজনিত বিদায়ী শিক্ষকদেরকে সংবর্ধনা দেয় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি।# সাথে ছবি আছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর