1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু। মহাম্মদপুর বিএনপি’র একাংশের বিভিন্ন দপ্তরের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ। মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়? দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জে ১০ জান গ্রেপ্তার দিনমজুর বাবার সাথে কৃষি জমিতে হাড়ভাঙ্গা খাটুনি খেটেজিপিএ-৫ পেল কুড়িগ্রামের পলাশ চন্দ্র রায়

কালীগঞ্জে ফেনসিডিল সহ মাদক কারবারি আটক

  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ২৯ বার পড়েছেন

সাতক্ষীরা প্রতিনিধি: মামুন

মাদক বেচাকেনা হচ্ছে এমন সন্দেহে বেরসিক জনতা ৪ বোতল ফেন্সিডিল সহ মোস্তাফিজুর রহমান (৩৫) নামে ১ মাদক কারবারিকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে । আটককৃত মাদক কারবারি মোস্তাফিজুর রহমান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাটিবারি গ্রামের জামাল হোসেনের ছেলে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের মৌতলা কাঁচা বাজারে মাদক বেচাকেনার সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক কামাল হোসেন ঘটনাস্থল থেকে ৪ বোতল ফেন্সিডিল সহ মাদক কারবারি মোস্তাফিজুর রহমানকে আটক করে থানায় নিয়ে আসে। মৌতলা বাজারের মারুফ হাসান, মাহবুব, সুমন সহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান তার চলাফেরায় সন্দেহ হলে হাতে থাকা একটি লাল ব্যাগে তল্লাশি চালিয়ে ব্যাগের ভিতর পলিথিনে মোড়ানো ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে উত্তম মধ্যম দিলে সে স্বীকার করে সে মাদক বিক্রির জন্য এসেছে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মাদক কারবারি মোস্তাফিজুর রহমানকে আটক করে থানায় নিয়ে যায়। উক্ত ঘটনায় থানার উপ-পরিদর্শক কামাল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে থানার অফিসার্স ইনচার্জ জুয়েল হোসেন জানান সাংবাদিক, জনগণের সহযোগিতা ছাড়া মাদক নির্মূল করা আমার একার পক্ষে সম্ভব না, তিনি মাদক নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর