মাহবুবুর রহমান রাঙামাটি প্রতিনিধি:
“হাত ধোয়ার নায়ক হোন” (Be a Hand Washing Hero)—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে পালিত হয়েছে ‘বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬’। পরিচ্ছন্ন হাত ও সুস্থ জীবনের গুরুত্ব সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত কার্যক্রমে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, রাঙামাটি পার্বত্য জেলা যৌথভাবে নেতৃত্ব দেয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে ডায়রিয়া, ঠান্ডা-সর্দি ও বিভিন্ন সংক্রামক রোগ থেকে সহজেই মুক্ত থাকা সম্ভব।
সুস্থ ও রোগজীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে হাত ধোয়ার এই ভালো অভ্যাসটিকে দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে নিজে সুস্থ থাকার পাশাপাশি পরিবার ও সমাজকে সুরক্ষিত রাখতে সকলকে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার আহ্বান জানানো হয়।