কে এম শাকীর,নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জে সরকারি কর্মকর্তা, সুধীজনদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নীলফামারীর নবাগত জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ পরিচিতি ও মতবিনিময় সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আতাউল গনি ওসমানীর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম। বক্তব্য রাখেন ওসি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, বীরমুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন, চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ, অধ্যক্ষ মুকুল হোসেন, প্রধান শিক্ষক হেদায়েত হোসেন, সাংবাদিক আব্দুর রাজ্জাক, মোতালেব হোসেন প্রমুখ। সহকারী কমিশনার (ভূমি) সহ সকল দপ্তরের সরকারি কর্মকর্তা, সুধীজনসহ প্রায় ৫০ জন উপস্থিত ছিলেন।
তারিখঃ ২৭-১০-২০২৬ইং

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *