1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
​মাদকের অন্ধকার ঠেকাতে কাবাডির মাঠে মহম্মদপুরের তারুণ্যের লড়াই কুড়িগ্রামে বিশ্ব নদী দিবস পালিত কুড়িগ্রামে গণশুনানী অনুষ্ঠিত ইসলাম প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – মাওলানা আন্তাজুল ইসলাম সাংবাদিক নেতা আবু জাফর সূর্য গ্রেফতার চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে স্কুল ঘেঁষে ইট ভাটা স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা চুরির প্রতিবাদ করায় ঘেরে বিষ ঢেলে ৪ লাখ টাকার মাছ নিধন: আলফাডাঙ্গায় প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ বগুড়ার নন্দীগ্রামে ‘ক্লিন ইমেজ’ ও শহীদ জিয়ার আদর্শের বিশ্বস্ত সৈনিক মতিউর রহমান মুসা শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে দুই প্রতিবন্ধীকে ভ্যান প্রদান: ‘আর ভিক্ষা নয়, এবার খেটে খাব’

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ১, গুরুতর আহত ২

  • প্রকাশিত সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৫৯ বার পড়েছেন

সংবাদদাতা : মোঃ রিপন শেখ

গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলার সিঙ্গিপাড়া মহাসড়কের গোলচত্বরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। তারা টুঙ্গিপাড়া–ঘোনাপাড়া মহাসড়ক দিয়ে যাওয়ার সময় সিঙ্গিপাড়ার গোলচত্বরে পৌঁছালে বেপরোয়া গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।


দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তি গিমাডাঙ্গা পূর্বপাড়ার বাসিন্দা হায়দার মোল্লার ছেলে বলে জানা গেছে। তবে নিহতের পূর্ণ পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
এ সময় মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান


এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের মতে, মহাসড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসী সড়কে যানবাহন চলাচলে আরও সতর্কতা এবং আইন প্রয়োগের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর