কে এম শাকীর,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা যুব বিভাগের উদ্যোগে গরীব ও অসহায় বিভিন্ন রোগীদের ফ্রি-চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন আব্দুল মুনতাকিম এমপি।
শুক্রবার দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা স্কুল ও কলেজ মাঠে কিশোরগঞ্জ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোস্তাফিজার রহমানের আয়োজনে বিভিন্ন মেডিকেল কলেজের প্রতিষ্ঠিত ৮ জন চিকিৎসক এই ফ্রি-চিকিৎসা প্রদান করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি ও কিশোরগঞ্জ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশীদ শাহ্, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রতন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদ ও বড়ভিটা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুর রহীম
প্রমূখ।

প্রধান অতিথি বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের কল্যাণে কাজ করে। আমরা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে কাজ করি। কি করে চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দেয়া যায় সেই কাজটি বাংলাদেশ জামায়াতে ইসলামী করছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি হিসাবে রাষ্ট্রের দেয়া সকল অর্থ জনগণের কাছে পৌছে দিতে আমি সেবক হিসাবে কাজ করতে চাই। আমি আপনাদের সেবক হিসাবে কাজ করতে চাই। আমি জনগণের শাসক হিসাবে নিজেকে পরিচয় বহন করতে চাই না। আগামীতে কিশোরগঞ্জের সকল জনপদের উন্নয়নের কান্ডারী হিসাবে যেন কাজ করতে পারি সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি।
