কে এম শাকীর,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ওয়ার্ড টিম সদস্যদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা জামায়াত আয়োজিত কিশোরগঞ্জ মডেল মসজিদের সম্মেলন কক্ষে উপজেলা আমীর আব্দুর রশীদ শাহ্’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম,জেলা জামায়াতের মজলিসে শুরা ও
কর্মপরিষদ সদস্য অধ্যাপক ছাদের হোসেন।

প্রধান অতিথি বলেন,আমরা জনগণের ভোটে সংসদ সদস্য। আমরা জনগণের উন্নয়নে কাজ করছি। সেক্ষেত্রে সরকার বিরোধীদলের এমপিদেরকে অসহযোগিতা করছে। উন্নয়নে বাঁধা প্রদান করছে। তিনি সকলের উদ্দেশ্যে বলেন,ছাত্রদের আন্দোলনের কারণে আমরা একটা বৈষম্য বিরোধী দেশ পেয়েছিলাম। কিন্তু বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বৈষম্য শুরু করেছে। তারা সারের ডিলার তাদের দলীয় লোকদের নিয়োগ দিয়ে বৈষম্য উদ্বোধন করেছে। জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন গুলোতে তাদের দলীয় লোককে নিয়োগ দিয়ে সারা দেশে বৈষম্য শুরু করেছে। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,সংগঠনের কর্মীদের মান উন্নয়ন করতে হবে। জামায়াতের কর্মীরা এমপি মন্ত্রীদের সংগঠন করে না। তারা ইসলামী আন্দোলন করে আল্লাহর সন্তুষ্টির জন্য। যারা এমপি হয়েছেন তাদের জবাবদিহিতা করার জন্য আল্লাহর আদালতে আসামী হিসাবে আছেন। তারা ভাল কাজ করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারলে সেই এমপি সফল। আমরা আল্লাহকে খুশি করার জন্য এমপি হয়েছি। কেয়ামতের দিন এমপিদেরকেও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তবে তিনি চ্যালেঞ্জ করে বলেন,রাষ্ট্রের একটি টাকাও কোন এমপির পকেটে যায়নি। এটাই ইসলামী আন্দোলনের সফলতা
