বিশেষ প্রতিনিধি,
তরিকুল ইসলাম।
যশোরের শার্শার বাগআঁচড়ায় ইউনিয়নে বাংলাদেশ প্রেস ক্লাব শার্শা উপজেলা শাখা এর আয়োজনে, উক্ত প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ের সামনে পথচারীদের মাঝে উন্মুক্ত ইফতার বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
২৮ রমজান ( ১৮ মার্চ ২০২৬ ইং ) বুধবারে বাংলাদেশ প্রেস ক্লাব শার্শা উপজেলা শাখা এর আয়োজনে, উক্ত প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ের সামনে পথচারী ও আশেপাশের ব্যবসায়ীদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ সময় ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব এর যশোর জেলা আহ্বায়ক ও শার্শা উপজেলা শাখা’র সভাপতি সাংবাদিক মোঃ আসাদুজ্জামান (আসাদ) এবং অত্র উপজেলা শাখা’র সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ খোরশেদ আলম সহ উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
