1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন মাদকাসক্ত স্বামী ও দেবরের নির্যাতনে হাসপাতালে দুই সন্তানের জননী প্রিতিলতা, বিচার চেয়ে আকুতি মতবিনিময় সভায় সাংবাদিকদের ‘বেরিয়ে যেতে’বললেন ডিসি—মহম্মদপুর প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ রাজা নয়, জনগণের সেবকবোরকা পরে বা পরিচয় ভুলে মাঠে নামুন, স্যার! দেখুন জনগণ কীভাবে সেবা পায় মোরেলগঞ্জের বহরবুনিয়ায় ডালিমের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, বিচারের দাবিতে মানববন্ধন মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে অভ্যন্তরীণ বনভোজন ‘মেলবন্ধন’ ​৩৯৫ পিস ইয়াবাসহ তুরাগে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার আলফাডাঙ্গায় চা-দোকানি রবিউল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মারুফ গ্রেপ্তার আলফাডাঙ্গায় শ্যালকের ওপর ভগ্নিপতির হামলা: প্রতিবন্ধী দ্বীন ইসলামের হাত ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ ​মাদকের অন্ধকার ঠেকাতে কাবাডির মাঠে মহম্মদপুরের তারুণ্যের লড়াই

সাতক্ষীরা-২ আসনে অসহায়দের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

  • প্রকাশিত সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৪২ বার পড়েছেন

সাতক্ষীরা প্রতিনিধি:

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক’র উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।

বুধবার (১৮ মার্চ) দেবহাটা উপজেলার পারুলিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা বলেন, সরকার সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে রয়েছে। ঈদের আনন্দ যাতে সমাজের সকল শ্রেণির মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, সে লক্ষ্যেই এই সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্থানীয় প্রশাসন ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়নের পাশাপাশি মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। ঈদ একটি আনন্দের উৎসব—এই আনন্দে যাতে কেউ বঞ্চিত না থাকে, সে লক্ষ্যেই আমরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাকির হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, সেক্রেটারি এইচ এম ইমদাদুল হক, সহকারী সেক্রেটারি সোলায়মান হোসাইন, ইসরায়েল আসেক মাগফুর, আব্দুল গফুর সরদার, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলওয়ার হোসাইন, মাওলানা রুহুল আমিন, মাওলানা আনোয়ারুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
অনুষ্ঠান শেষে তিনশতাধিক অসহায় মানুষের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর