1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ নিজ মাতৃভূমিতেই আমরা কেন নিরাপদ নই?নিরাপত্তাহীনতার বেদনায় রাষ্ট্র, সমাজ ও নাগরিকের আত্মজিজ্ঞাসা রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু। মহাম্মদপুর বিএনপি’র একাংশের বিভিন্ন দপ্তরের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ। মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়?

বাঘাইছড়িতে গভীর রাতে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

  • প্রকাশিত সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৮৬ বার পড়েছেন

রুপম চাকমা বাঘাইছড়ি

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃহস্পতিবার ৯ এপ্রিল গভীর রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের একটি দল এ অভিযান পরিচালনা করে।

জানা যায়, জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি)-এর নেতৃত্বে বিজিবির একটি টিম জীবতলী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি ব্যাগ ফেলে পাহাড়ি এলাকায় পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে বিভিন্ন ধরনের অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর বিস্তারিত তালিকা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, এসব অস্ত্র ও গোলাবারুদ অবৈধ চোরাচালান ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর