1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপে অনিয়মের অভিযোগ এনে জামায়াতের সংবাদ সম্মেলন আলফাডাঙ্গায় কামারগ্রাম কাঞ্চন একাডেমীর জিপিএ-৫ প্রাপ্ত ১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ বকেয়া বাসা ভাড়া রেখেই লাপাত্তা উপজেলা প্রকৌশলী ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঝরলো একটি তাজা প্রাণ মোড়েলগঞ্জে উপকূলবাসীর সুপেয় পানির অধিকার নিশ্চিতে নাগরিক সমাবেশ ও পদযাত্রা মানুষের ভিড়ে মানুষ কোথায়?মানবিকতার সংকট ও বিবেকের নীরবতার গল্প কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ: শিক্ষার পরিবেশ রক্ষায় নিরপেক্ষ তদন্তের বিকল্প নেই কুড়িগ্রামে ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

পহেলা বৈশাখ উপলক্ষে দিঘীনালায় বন বিহারে মহা সংঘ দান উদযাপন

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৪২ বার পড়েছেন

রুপম চাকমা বাঘাইছড়ি প্রতিনিধি।

দিঘীনালায় বাংলা নববর্ষ উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মহা সংঘ দান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে স্থানীয় দিঘীনালা বন বিহারে প্রাঙ্গণে এ আয়োজন শুরু হয়।

অনুষ্টানে সংঘ প্রদান হিসেবে উপস্তিত ছিলেন দিঘীনালা বন বিহারের আজীবন অধ্যক্ষ পরম পুজ্য শ্রদ্ধেয় নন্দপাল মহাস্হবির ভান্তে, দিঘীনালা বন বিহারের ভারপ্রাস্ত অধ্যক্ষ শ্রদ্ধেয় শুভ বন্ধন ভান্তে ও শিলা প্রিয় ভান্তে উপস্তিত ছিলেন।

অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন দিঘীনালা ২ নং বোয়াখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা ও ৩ নং কবাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেস চাকমা(জ্ঞান) এসারা বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ দায়ক দায়িকা উপস্তিত ছিলেন।

অনুষ্টানে বৌদ্ধ মুর্তি দান, সংঘ দান, অষ্টপরিস্কার, হাজার প্রদীপ দান,মহা সংঘ দানসহ নানা দানের যগ্য আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভোরে প্রার্থনার মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। পরে সংঘ দানের জন্য ভিক্ষুদের উদ্দেশ্যে নানা ধরনের আহার ও প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেন ধর্মপ্রাণ মানুষজন। এতে স্থানীয় বিভিন্ন এলাকা থেকে আগত নারী-পুরুষ, তরুণ-তরুণী এবং শিশুদের উপস্থিতিতে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজকরা জানান, বাংলা নববর্ষকে ঘিরে এই মহা সংঘ দান তাদের একটি ঐতিহ্যবাহী আয়োজন। প্রতিবছরের মতো এবারও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এটি উদযাপিত হয়েছে।

দিনব্যাপী এ অনুষ্ঠানে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি আলোচনা সভা ও সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধির নানা কার্যক্রম অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানে পরম পুজ্য নন্দপাল মহাস্থবির ভান্তে তার দেশনায় বলেন সুশৃঙ্খল ও নৈতিক সমাজ গঠনে ধর্মীয় অনুশাসনের গুরুত্ব তুলে ধরে পরম পুজ্য নন্দপাল মহাস্থবির ভান্তে সকলের প্রতি পঞ্চশীল পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মানবজীবনের শান্তি, সম্প্রীতি ও কল্যাণ নিশ্চিত করতে পঞ্চশীলের চর্চা অত্যন্ত প্রয়োজনীয়।

ভান্তে আরও বলেন, হত্যা না করা, চুরি না করা, অসৎ আচরণ থেকে বিরত থাকা, মিথ্যা না বলা এবং মাদকাসক্তি থেকে দূরে থাকা—এই পাঁচটি মূলনীতিই পঞ্চশীলের ভিত্তি। এসব নীতি মেনে চললে ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত ভিক্ষুসংঘ ও অতিথিবৃন্দ ভান্তের বক্তব্য গভীর মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং তার আহ্বানে সাড়া দিয়ে ধর্মীয় মূল্যবোধ অনুসরণের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর